চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আয় বেড়েও জমছে না বিজয়-ক্যাটরিনার ‘মেরি ক্রিসমাস’!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:২০ অপরাহ্ণ ১৪, জানুয়ারি ২০২৪
বিনোদন
A A
দম্পতি বসে আছেন একটি আরামদায়ক লিভিং রুমে, একে অপরের সাথে আলোচনা করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

পর্দায় শ্রীরাম রাঘবন পরিচালিত সিনেমা মানেই রহস্যে ভরপুর চিত্রনাট্য। ইতোমধ্যেই যার প্রমাণ মিলেছে তার পরিচালিত ‘আন্ধাধুন’ এবং ‘বাদলাপুর’-এর মতো ছবি থেকে। এবার মুক্তি পেলো এই পরিচালকের নতুন ছবি ‘মেরি ক্রিসমাস’। যেখানে মুখ্য চরিত্রে দেখা গেছে বিজয় সেতুপতি এবং ক্যাটরিনা কাইফকে।

রহস্যে ভরপুর এই সিনেমাটিকে ঘিরে ইতোমধ্যেই প্রশংসায় পঞ্চমুখ ফিল্ম ক্রিটিক সহ ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রির তাবড় তাবড় সব পরিচালকরা। তবে সেই তুলনায় মুক্তির প্রথম দিনে বক্স অফিসে জমেনি এই ছবি। বলিউড মুভি রিভিউজ বলছে, মুক্তির প্রথম দিনে ছবিটি সমস্ত ভাষায় আয় করেছে মাত্র ২.৩ কোটি রুপি। যা সাম্প্রতিক সময়ে বলিউডে মুক্তি প্রাপ্ত ছবিগুলোর আয়ের তুলনায় অনেক কম। তবে দ্বিতীয় দিনে ছবিটির আয় খানিকটা বেড়েছে। এদিন ছবিটি আয় করেছে ২.৮ কোটি রুপি। দুদিন মিলিয়ে যার আয় দাঁড়ালো ৫.১ কোটি রুপি।

ছবিটির ট্রেলার প্রকাশ্যে আসার পর একে ঘিরে দর্শকদের আগ্রহ তুঙ্গে ছিল। কিন্তু তারপরও বক্স অফিসে মাত করতে পারছে না  ভারতের ২ হাজার প্রেক্ষাগৃহে মুক্তি প্রাপ্ত ৬০ হাজার রুপি বাজেটের এই ছবি।

Banglabid

হিন্দি ও তামিল ভাষায় ছবিটির শুটিং হওয়া ‘মেরি ক্রিসমাস’ ছবিটির হিন্দি সংস্করণটিতে রয়েছেন সঞ্জয় কাপুর, বিনয় পাঠক, প্রতিমা কান্নান এবং তিনু আনন্দ। অন্যদিকে, ছবিটির তামিল সংস্করণে রাধিকা শরৎকুমার, শানমুগরাজা, কেভিন জে বাবু এবং রাজেশ উইলিয়ামস একই ভূমিকায় অভিনয় করেছেন।

সূত্র: বলিউড মুভি রিভিউজ

 

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ক্যাটরিনা কাইফবক্স অফিসবিজয় সেতুপতিবিজয়-ক্যাটরিনামেরি ক্রিসমাসশ্রীরাম রাঘবন
শেয়ারTweetPin

সর্বশেষ

মুম রহমানের মুকুটে কোরিয়ার ‘গোল্ডেন পেন অ্যাওয়ার্ড’

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৮

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

গুমের শিকার সোহেলের ছেলে এসএসসি পাস করায় শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

কুষ্টিয়া জেলা এনসিপির আহ্বায়ক টনি, সদস্য সচিব তালহা

আগস্ট ১০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT