শিক্ষা

ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক আরেফিন সিদ্দিকের প্রয়াণে স্মরণসভা

ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক আরেফিন সিদ্দিকের স্মরণসভায় বক্তা. Channel i News - চ্যানেল আই নিউজ

অধ্যাপক আরেফিন সিদ্দিকের স্মরণসভায় বক্তা, পেছনে তার ছবি ও স্মরণসভা সংক্রান্ত ব্যানার দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিকের প্রয়াণে স্মরণসভা।

১৮ মার্চ (মঙ্গলবার) বিকেলে টিএসসির মুনির চৌধুরী সভাকক্ষে অনুষ্ঠিত এই স্মরণসভায় শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন।

গত ১৩ মার্চ মস্তিষ্কে স্টোক ও রক্তক্ষরণজনিত কারণে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

স্মরণসভায় উপস্থিত ছিলেন প্রয়াত অধ্যাপক আরেফিন সিদ্দিকের ভাই আতিকুল্লাহ সিদ্দিক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ড. মোঃ গোলাম রহমান এবং ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের বর্তমান এবং সাবেক সদ্যবৃন্দ।

অধ্যাপক আরেফিন সিদ্দিকের স্মরণসভায় অংশগ্রহণকারীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

অনুষ্ঠানে অধ্যাপক আরেফিন সিদ্দিক এর স্মরণে এক মিনিট নিরবতা পালন ও প্রদীপ প্রজ্জ্বলন করা হয়। এরপর তাঁর স্মরণে স্মৃতিচারণ করা হয়। ব্যাক্তি জীবনে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও উপাচার্য হিসেবে এবং সর্বপরি ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের মডারেটর হিসেবে তার কর্মকান্ড ও অবদান শ্রদ্ধাভরে স্মরণ করা হয়।

আরেফিন সিদ্দিক ১৯৮০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন।

২০০৯ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ১৯৯৬ সাল থেকে ২০২০ পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের মডারেটর ছিলেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের প্রতিটি কার্যক্রমে অধ্যাপক আরেফিন সিদ্দিকের সক্রিয় ভূমিকা ছিলো। তার এই অবদানের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ ২০১৭ সালে ফ্রেব্রুয়ারি মাসে তাঁকে আজীবন সম্মননা প্রদান করেছিল।

বিষয়:ঢাকা বিশ্ববিদ্যালয় সাবেক উপাচার্য স্মরণসভা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…