বাংলাদেশ

সংসদ সদস্য রেবেকা মমিন মারা গেছেন

বিশিষ্ট নারী ব্যক্তিত্বের ছবি, বাংলার সংবাদ ও তথ্যের জন্য চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যানেল আই অনলাইন এর জন্য একটি নারী ব্যক্তিত্বের ছবি, যা বাংলার সংবাদ, রাজনীতি, অর্থনীতি, আন্তর্জাতিক খবর, খেলাধুলা, বিনোদন, প্রযুক্তি ও জীবনধারার জন্য।. Channel i News – চ্যানেল আই নিউজ

নেত্রকোণা-৪ আসনের সংসদ সদস্য রেবেকা মমিন মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

আজ (১১ জুলাই) ভোর সাড়ে চারটার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর। তিনি দীর্ঘদিন ধরে কিডনী ও শ্বাসকষ্টজনিত জটিলতায় ভুগছিলেন।

রেবেকা মমিনের গ্রামের বাড়ি নেত্রকোনার মোহনগঞ্জ পৌরসভার কাজিয়াহাটিতে। তিনি প্রথমবার এমপি হন ২০০৮ সালে। টানা তিন মেয়াদে সংসদে মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরী আসনের ভোটারদের প্রতিনিধিত্ব করেছেন রেবেকা মমিন।

তার স্বামী আবদুল মোমিন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ছিলেন, বঙ্গবন্ধুর সরকারের খাদ্যমন্ত্রী হিসেবেও তিনি দায়িত্ব পালন করেন।

সকালে ধানমন্ডির বায়তুল আমান মসজিদে রেবেকা মমিনের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে। মোহনগঞ্জের কাজিয়াটির গ্রামের বাড়িতে নেওয়ার পর সেখানে আরেক দফা জানাজার নামাজ শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

বিষয়:মৃত্যু

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…