চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য শাহজাহান মিয়া মারা গেছেন

এনায়েতুর রহমান এনায়েতুর রহমান
১:০৫ অপরাহ্ণ ২১, অক্টোবর ২০২৩
- সেমি লিড, জনপদ, পটুয়াখালী
A A
পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য শাহজাহান মিয়া মারা গেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য, সাবেক ধর্ম প্রতিমন্ত্রী মোঃ শাহজাহান মিয়া অ্যাডভোকেট আজ সকালে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর।

ঢাকায় আজ বিকেল ৩টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রথম জানাজা শেষে নিজ এলাকা পটুয়াখালীতে তার মরদেহ নেওয়া হবে। পরে আগামীকাল রোববার সকাল ১১টায় শহরের শেখ রাসেল স্কোয়ার ঝাউ তলায় দ্বিতীয় জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।

শাহজাহান মিয়া অ্যাডভোকেট ১৯৯৬, ২০০৮ ও ২০১৮ সালের নির্বাচনে আওয়ামী লীগ থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য ছিলেন। প্রায় তিন দশক পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন তিনি।

Banglabid

বরিশাল বিএম কলেজ থেকে ছাত্র রাজনীতি শুরু করে পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তৎকালীন ইকবাল হল শাখার ছাত্রলীগের সদস্য, ১৯৬৭ সালে পটুয়াখালী মহাকুমা আওয়ামী লীগের প্রচার সম্পাদক, ১৯৬৯ সালে জেলা আওয়ামী লীগের সদস্য, পরবর্তীতে সহ-সভাপতি এবং এরপর প্রায় তিন দশক সভাপতি ছিলেন। ধর্ম প্রতিমন্ত্রী থাকাকালে সুষ্ঠ হজ ব্যবস্থাপনায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করেন তিনি।

তিনি এক স্ত্রী, তিন ছেলে ও এক মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে পটুয়াখালীতে শোকের ছায়া নেমে এসেছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ধর্ম প্রতিমন্ত্রীপটুয়াখালীপটুয়াখালী ১ আসনের সংসদ সদস্যসংসদ সদস্য
শেয়ারTweetPin

সর্বশেষ

সুরসম্রাট আলাউদ্দিন আলীকে হারানোর ছয় বছর

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

জালের এক টানে ৪৬ মণ ইলিশ, বিক্রি ৪৮ লাখের বেশি

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কী ঘটতে চলেছে নেপালে, প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ ও সেনাপ্রধানের বৈঠক

আগস্ট ৮, ২০২৬

সাকিব-হৃদয়দের জাফনাকে হারিয়ে এলপিএল চ্যাম্পিয়ন গল গ্যালান্টস

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াতে ইসলামী

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT