সমাজসেবী মেলিন্ডা ফ্রেঞ্চ গেটস বলেছেন, তার প্রাক্তন স্বামী মাইক্রোসফ্টের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটসের নাম যৌন অপরাধী জেফ্রি এপস্টেইনের নতুন ফাইলে উল্লেখিত হওয়া তার জন্য ব্যক্তিগতভাবে কঠিন ও বেদনাদায়ক স্মৃতি ফিরিয়ে আনে।
বুধবার (৪ ফেব্রুয়ারি) প্রকাশিত এক প্রতিবেদনে তথ্যটি জানান আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি।
এনপিআর পডকাস্টে মেলিন্ডা বলেন, আমার জন্য, যখনই এই বিবরণগুলি সামনে আসে, তখন এটি আমার বিয়ের খুবই বেদনাদায়ক সময়ের স্মৃতি মনে করিয়ে দেয়। যা প্রশ্ন থেকে যায়, তা উত্তর দেওয়ার দায়িত্ব তাদের, আমার নয়। ২৭ বছরের দাম্পত্য জীবনের পর ২০২১ সালে এই দম্পতির বিবাহবিচ্ছেদ ঘটে।
মেলিন্ডা এপস্টেইনের অভিযোগের প্রতি দুঃখ প্রকাশ করেছেন এবং বলেছেন, তার প্রাক্তন স্বামীর সাথে রেকর্ডে নাম থাকা ব্যক্তিরা এ বিষয়ের জবাব দেওয়া উচিত।
বিল গেটসের বিরুদ্ধে এপস্টেইনের একটি অভিযোগে বলা হয়েছে যে তিনি যৌন সংক্রমণে আক্রান্ত হয়েছেন। তবে বিল গেটসের মুখপাত্র অভিযোগকে সম্পূর্ণ অযৌক্তিক ও মিথ্যা হিসেবে অভিহিত করেছেন। এপস্টেইনের কোনও ভুক্তভোগী গেটসের বিরুদ্ধে অভিযোগ আনেননি এবং প্রকাশিত ফাইলগুলিতে তার নামের অন্তর্ভুক্তি কোনো অপরাধমূলক কার্যকলাপের প্রমাণ দেয় না।
যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ গত সপ্তাহে প্রকাশিত ৩০ লক্ষেরও বেশি নথিতে বিল গেটসের নাম উল্লেখ করেছে। এ ফাইলগুলিতে ২০১৩ সালের দুটি ইমেলের কথা বলা হয়েছে, যা এপস্টেইন দ্বারা খসড়া করা হলেও স্পষ্ট নয় যে এগুলো গেটসের কাছে পাঠানো হয়েছিল কি না। একটি ইমেলে বিল ও মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের পদত্যাগপত্র উল্লেখ রয়েছে এবং অন্যটিতে “প্রিয় বিল” লিখে বিল গেটসের বন্ধুত্ব ভাঙার ও মেলিন্ডার যৌন সংক্রমণ ধামাচাপা দেওয়ার অভিযোগ রয়েছে।
বিল গেটস এবং তার প্রতিনিধি দীর্ঘদিন ধরে এপস্টেইনের সঙ্গে সম্পর্ককে ছোট দেখানোর চেষ্টা করেছেন। একজন মুখপাত্র বলেছেন, এই নথিগুলি এপস্টেইনের হতাশা প্রদর্শন করে যে গেটসের সঙ্গে তার কোনও চলমান সম্পর্ক ছিল না এবং তিনি ফাঁদে ফেলার চেষ্টা করেছিলেন।
এপস্টেইন, যিনি ২০০৮ সালে ১৪ বছরের একটি মেয়ের সঙ্গে যৌন সম্পর্কের জন্য দোষী সাব্যস্ত হয়েছিলেন, ২০১৯ সালে নিউ ইয়র্কের কারাগারে মৃত্যুবরণ করেন। প্রকাশিত নথিতে এপস্টাইনের সেলিব্রিটি, ব্যবসায়ী ও বিশ্বনেতাদের বিশাল নেটওয়ার্কের তথ্য অন্তর্ভুক্ত রয়েছে।







