আমেরিকার নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে কোপা আমেরিকায় বুধবার বাংলাদেশ সময় সকালে চিলির মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা। ১-০তে জয়ী হয়ে মাঠ ছাড়ে মেসিবাহিনী! আর তাদের হয়ে শুরু থেকেই মাঠে গলা ফাটাতে দেখা গেছে বাংলাদেশের ছোটপর্দার তুই তারকা মেহজাবীন চৌধুরী ও তাসনিয়া ফারিণকে!
এদিন খেলা শুরুর বহু আগেই মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার জার্সি গায়ে উপস্থিত হয়েছিলেন ফারিণ ও মেহজাবীন। শুরুতে দুজনই নিজেদের সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন সলো ছবি! এসময় স্টেডিয়ামের আসন বেশ ফাঁকা ছিলো। পরে স্টেডিয়াম ভর্তি দর্শকসহও ছবি শেয়ার করেন মেহজাবীন।
এরমধ্যে সর্বশেষ ফারিণ একটি ছবি শেয়ার করেন, যেখানে দুজনকেই একসঙ্গে এক ফ্রেমে দেখা যায়। মেহজাবীনসহ ফারিণের সেই সেলফিটি এখন রীতিমত ভাইরাল! ছবিটি শেয়ার করে ফারিণ ক্যাপশনে ‘আর্জেন্টিনা ১- চিলি ০’ লিখে পোস্ট করেন।
প্রিয় দুই অভিনেত্রীকে আকাশি নীল জার্সিতে দেখে রীতিমত উচ্ছ্বসিত বাংলাদেশের আর্জেন্টাইন ভক্তরা। ফারিণের পোস্ট করা সেই ছবিটিতে রিয়েকশান দিয়েছেন প্রায় আড়াই লাখ মানুষ, মন্তব্য করেছেন ১৫ হাজারের মতো, সঙ্গে শেয়ার হয়েছে প্রায় ৬ হাজার!
নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে কোপা আমেরিকায় বুধবার বাংলাদেশ সময় সকালে ‘এ’ গ্রুপের ম্যাচে চিলির মুখোমুখি হয় আর্জেন্টিনা। ম্যাচজুড়ে অধিপত্যও দেখায় মেসিবাহিনী। প্রথমার্ধ গোলশূন্য থেকে শেষ করলেও দ্বিতীয়ার্ধের শেষ মুহূর্তে গোল এনে ১-০তে জয় নিয়ে মাঠ ছাড়ে দলটি। দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থেকে আসরের প্রথম দল হিসেবে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে আর্জেন্টিনা।







