বিনোদন

একই পণ্যের ব্র্যান্ড অ্যাম্বাসেডর মেহজাবীন-সিয়াম

বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন ও সিয়াম একসঙ্গে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

মেহজাবীন ও সিয়াম একসঙ্গে ছবি, যেখানে তারা হাসিমুখে দাঁড়িয়ে আছেন, এটি একটি জনপ্রিয় বাংলা নাটকের দৃশ্য।. Channel i News – চ্যানেল আই নিউজ

ঢাকাই সিনেমার তারকা মুখ সিয়াম আহমেদ, অন্যদিকে মেহজাবীন চৌধুরী দাঁপিয়ে বেড়াচ্ছেন ছোট পর্দা। দুই মাধ্যমের জনপ্রিয় এই দুই তারকা হলেন একই পণ্যের ব্র্যান্ড অ্যাম্বাসেডর! 

প্যারাসুট অ্যাডভান্সড অ্যালোভেরা হেয়ার অয়েলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর নিযুক্ত হয়েছেন মেহজাবীন-সিয়াম।

সম্প্রতি তাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ঘোষণা দিয়েছে ম্যারিকো বাংলাদেশ লিমিটেড। ইতোমধ্যেই ব্র্যান্ডের নতুন একটি ফিল্মে কাজ করেছেন এই তারকা জুটি।

অনুভূতি প্রকাশ করে ব্র্যান্ড অ্যাম্বাসেডর মেহজাবীন চৌধুরী বলেন, ‘এই ব্র্যান্ডের সাথে কাজ নিয়ে আমি ভীষণ এক্সাইটেড এবং ভবিষ্যতে আরও ভালো কিছু হবে বলে আশাবাদী।’

সিয়াম আহমেদ বলেন, ‘ভবিষ্যতে ব্র্যান্ডটির সাথে আরও সুন্দর সুন্দর কাজ উপহার দেওয়া নিয়ে আমি আশাবাদী।’

ম্যারিকো বাংলাদেশ লিমিটেড-এর ম্যানেজিং ডিরেক্টর রজত দিবাকর বলেন, দেশের জনপ্রিয় দুই তারকা মেহজাবীন চৌধুরী এবং সিয়াম আহমেদ-কে এই ব্র্যান্ড এর অ্যাম্বাসেডর হিসেবে পেয়ে আমরা ভীষণ আনন্দিত।

বিষয়:ফিল্ম ব্র্যান্ড অ্যাম্বাসেডর মেহজাবিন চৌধুরী সিনেমা সিয়াম আহমেদ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…