চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাকায় ফিরে যা বললেন মেহজাবীন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৩৫ পূর্বাহ্ণ ০৩, নভেম্বর ২০২৪
বিনোদন
A A

চট্টগ্রামে শোরুম উদ্বোধনের অনুষ্ঠানে গিয়েও অংশ নিতে পারলেন না ছোটপর্দার তারকা অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। শনিবার বিকেলে নগরের স্টেশন সড়কের রিয়াজউদ্দিন বাজার এলাকায় খুকি লাইফ স্টাইল নামের শোরুমের উদ্বোধন করার কথা ছিল তার।

জানা যায়, অভিনেত্রীকে দিয়ে শোরুম উদ্বোধনের সিদ্ধান্তে ক্ষোভ জানায় ‘রিয়াজউদ্দিন বাজারের সর্বস্তরের ব্যবসায়ী ও তাওহীদি জনতা’। এই নামে একটি ব্যানারও ফেসবুকে ছড়িয়ে পড়তে দেখা গেছে।

যেখানে লেখা ছিল, চিত্রনায়িকা মেহজাবীন চৌধুরীকে দিয়ে শোরুম উদ্বোধনের সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। শোরুম কর্তৃপক্ষ যদি এই সিদ্ধান্ত থেকে সরে না আসে, ব্যবসায়ী ও তাওহীদি জনতা এর বিরুদ্ধে তীব্র প্রতিরোধ গড়ে তুলবে।

রিয়াজউদ্দিন বাজারের বণিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক এস এম ইয়াকুব সাংবাদিকদের জানান, বিষয়টি নিয়ে তিনি তেমন কিছুই জানেন না।

এদিকে শোরুমের উদ্বোধন অনুষ্ঠান উপলক্ষে চট্টগ্রামে এসেছিলেন মেহজাবীন চৌধুরী। কিন্তু শেষ পর্যন্ত অনুষ্ঠানস্থলে যাননি তিনি। মেহজাবীন জানিয়েছেন, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কিছুটা জটিল পরিস্থিতির কারণেই সেখানে যাননি।

শনিবার মধ্যরাতে এক ফেসবুক স্ট্যাটাসে এ নিয়ে কথা বলেন মেহজাবীন। জানান, এরইমধ্যে ঢাকায় ফিরেছেন তিনি।

Reneta

মেহজাবীন লিখেন, “আমার সকল বন্ধু-বান্ধব, পরিবার এবং ভক্তদের ধন্যবাদ জানাচ্ছি আমার খোঁজ নেওয়ার জন্য। আমি ইতোমধ্যে ঢাকায় পৌঁছে গেছি এবং নিজের বাসায় আছি, চিন্তার কিছু নেই।”

পরে এই অভিনেত্রী চট্টগ্রামে শোরুম উদ্বোধন নিয়ে লিখেন, “আজ আমি চট্টগ্রামে একটি শোরুমের উদ্বোধনী অনুষ্ঠানে গিয়েছিলাম, কিন্তু বিমানবন্দর থেকে শোরুমে যাওয়ার পথে শুনলাম যে নিরাপত্তা সংক্রান্ত কিছু সমস্যা হয়েছে। তাই আয়োজক এবং আমি সিদ্ধান্ত নিয়েছি যে নিরাপত্তার অভাবে আমরা শোরুমে যাবো না। আমরা তখনই গাড়ি ঘুরিয়ে বিমানবন্দরের দিকে ফিরে যাই এবং ঢাকায় ফিরে আসার সিদ্ধান্ত নেই।”

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: চট্টগ্রামনাটকমেহজাবীনলিড বিনোদনশোরুম
শেয়ারTweetPin

সর্বশেষ

উপসাগরীয় মিত্রদের অনুরোধে ইরানে হামলা স্থগিত করলেন ট্রাম্প

মে ১৯, ২০২৬

শিক্ষক-কর্মচারী অবসর সুবিধা বোর্ডের নতুন কমিটি গঠন

মে ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজধানীর বাতাস ‘অস্বাস্থ্যকর’, দূষিত শহরের তালিকায় পঞ্চমে ঢাকা

মে ১৯, ২০২৬

দেশের কিছু জায়গায় ঝড়ের আভাস

মে ১৯, ২০২৬

যুক্তরাষ্ট্রে মসজিদ ও ইসলামিক স্কুলে বন্দুক হামলায় নিহত ৩

মে ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT