চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

একই দিনে দুই বোনের অভিষেক!

শুক্রবার বড়পর্দায় অভিষিক্ত হচ্ছেন মেহজাবীন, একই দিনে ছোটপর্দায় পা রাখছেন বোন মালাইকা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:০০ অপরাহ্ণ ১৯, ডিসেম্বর ২০২৪
বিনোদন
A A

‘প্রিয় মালতী’ দিয়ে শুক্রবার (২০ ডিসেম্বর) বড়পর্দায় অভিষিক্ত হচ্ছেন ছোটপর্দার শীর্ষ তারকা মেহজাবীন চৌধুরী! এরইমধ্যে প্রকাশিত হয়েছে হলের তালিকাও! কাকতালীয়ভাবে এদিনই ছোটপর্দায় পা রাখতে যাচ্ছেন মেহজাবীনের ছোট বোন মালাইকা চৌধুরী!

বিজ্ঞাপনে মডেল হওয়ার পর এবার অভিনয়ে মালাইকা চৌধুরী। যিনি জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর ছোট বোন। মুহাম্মাদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ‘সন্ধিক্ষণ’ নামের এ টেলিছবিতে দেখা যাবে মালাইকাকে। যেখানে তার সহশিল্পী থাকছেন জোভান।

টেলিছবির গল্প ভাবনাও মেহজাবীনের। মালাইকা অভিনীত টেলিছবিটি দেখা যাবে শুক্রবার (২০ ডিসেম্বর) চ্যানেল আইয়ের পর্দায়। টেলিভিশন অনুষ্ঠান বিভাগ থেকে জানানো হয়েছে, মেহজাবীনের গল্পে মোস্তফা কামাল রাজ পরিচালিত ‘সন্ধিক্ষণ’ টেলিছবিটি শুক্রবার বিকেল ৩টা ৫ মিনিটে চ্যানেল আইয়ে দেখা যাবে।

অসংখ্য জনপ্রিয় নাটক নির্মাণ করেছেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। তার নাটকে অভিনয় করে অনেক শিল্পী জনপ্রিয়তা পেয়েছেন। মালাইকার অভিনয় প্রসঙ্গে রাজ আগেই বলেন, প্রথম অভিনয় হিসেবে সে ভালো করার চেষ্টা করেছে। অভিনয়টা চর্চার বিষয়। নিয়মিত অভিনয় করলে সে অনেক ভালো করতে পারবে। তার মধ্যে প্রতিভা আছে। এটি টিপিক্যাল রোমান্টিক স্টোরি না, খুব সাধারণ গল্প কিন্তু প্রেম না।

নাটকে অভিষেক হওয়ায় বেশ উচ্ছ্বসিত মালাইকা চৌধুরী। তিনি বলেন, শুটিং করে ভালো লাগছে। রাজ ভাইয়া অনেক গুণী নির্মাতা। প্রথম নাটকে তাকে পেয়ে আমি লাকি ফিল করছি। দর্শকরা আমার অভিনয় দেখার পর কেমন প্রতিক্রিয়া জানান সেসব জানতে মুখিয়ে থাকব।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চ্যানেল আইটেলিছবিটেলিফিল্মনাটকমালাইকা চৌধুরীমেহজাবীনমেহজাবীন চৌধুরীলিড বিনোদনসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

তলিয়ে গেছে ঘাটের সংযোগ, কিশোরগঞ্জ হাওরে ফেরি চলাচল বন্ধ

জুন ১৬, ২০২৬

ইরান খেলল, চোখে চোখ রেখে লড়লো, গোল করল, শুধু জয়টাই পেল না

জুন ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

২০২৬ সালে বাংলাদেশের নির্বাচন গণতান্ত্রিক মাইলফলক: কমনওয়েলথ পর্যবেক্ষণ

জুন ১৬, ২০২৬

ক্যালিফোর্নিয়ায় বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৮

জুন ১৬, ২০২৬

উরুগুয়েকে রুখে দিলো সৌদি আরব

জুন ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT