চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাজের ‘ওমর’ সিনেমার নামটি মেহজাবীনের দেয়া

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:০৮ অপরাহ্ণ ২৫, ফেব্রুয়ারি ২০২৪
বিনোদন
A A
চ্যানেল আই অনলাইন: মেহজাবীন ও রাজের 'ওমর' সিনেমার পোস্টার. Channel i News - চ্যানেল আই নিউজ

মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ও শরিফুল রাজ অভিনীত সিনেমা ‘ওমর’ মুক্তি পেতে যাচ্ছে আসন্ন ঈদে। থ্রিলার ও টান টান উত্তেজনায় ভরা গল্পে নির্মিত এই সিনেমার নাম দিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী।

গেল বছরে ‘ওমর’র শুটিং শেষ হয়েছিল। ইতোমধ্যে ইন্ডিয়াতে পোস্ট  প্রোডাকশনের কাজও শেষ হয়েছে। শিগগির ‘ওমর’ মুক্তির অনুমতি নিতে সেন্সরে জমা পড়বে। তার আগে ‘ওমর’ নামটি নিয়ে চমকপ্রদ এই তথ্য জানালেন ‘যদি একদিন’-খ্যাত পরিচালক রাজ।

দীর্ঘবছর ধরে কাজের সুবাধে লাক্স-চ্যানেল আইয়ের প্ল্যাটফর্ম থেকে উঠে আসা মেহজাবীনের সঙ্গে ভাই-বোনের সম্পর্ক রাজের।

Banglabid

সর্বশেষ এই নির্মাতার ‘অনন্যা’ নাটক দিয়ে সবশ্রেণীর দর্শকদের কাছ থেকে ব্যাপক প্রশংসা অর্জন করেছেন তিনি। তার আগেই ‘ওমর’ নামটি ‘সাজেস্ট’ করেছিলেন মেহজাবীন চৌধুরী।

চ্যানেল আই অনলাইনকে মোস্তফা কামাল রাজ বলেন, দীর্ঘদিন ধরে ‘ওমর’র গল্পে নিয়ে কাজ করছিলাম। তখন নাম চূড়ান্ত হয়নি। একদিন মেহজাবীনকে এই গল্প শোনাই। ক্যারেক্টার দিয়ে সিনেমার নাম কি হতে পারে জিজ্ঞেস করলে তিনি প্রস্তাব দেন ‘ওমর’ হতে পারে! পরে গল্প চূড়ান্ত লক হওয়ার পর দেখি এই নামটি একেবারে পারফেক্ট। তাই মেহজাবীনের দেয়া নামটি রাখি।

Reneta

মেহজাবীন জানান, পরিচালক মুহাম্মদ মোস্তফা কামাল রাজ তার দেয়া ‘ওমর’ নামটি রেখেছেন এতে করে তিনি ভীষণ খুশী।

এর আগে প্রজাপতি, তারকাঁটা, সম্রাট, যদি একদিন, সম্রাট বানিয়েছিলেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। এর মধ্যে তার তিনটি সিনেমা বিভিন্ন ক্যাটাগরিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করে। পাশাপাশি প্রতিটি সিনেমার কোনো না কোনো গান দর্শক নন্দিত হয়েছে।

‘ওমর’-এর চিত্রনাট্য করছেন সিদ্দিক আহমেদ। খোরশেদ আলমের প্রযোজনায় সিনেমাটি নির্মিত হয়েছে ‘মাস্টার কমিউনিকেশনস’র ব্যানারে।  এতে আরও অভিনয় করেছেন শক্তিমান অভিনেতা শহীদুজ্জামান সেলিম, ফজলুর রহমান বাবু, নাসির উদ্দিন, তানভীর হুরায়রা, শিবলু মৃধা।

‘ওমর’-এর বিশেষত্ব কী? নির্মাতার রাজের ভাষ্য, দর্শক ‘ওমর’ দেখতে বসলে শেষ না করে উঠবে না। একের পর সাসপেন্স আর থ্রিলার ও টুইস্ট। যখন স্ক্রিনে দর্শক দেখবে তাদের বারবার আগ্রহ জন্মাবে এর পর কী হবে? শেষ না করা হল থেকে বের হবে না।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ‘ওমর’ সিনেমাঈদের সিনেমা ২০২৪মেহজাবীন চৌধুরীলিড বিনোদনশরিফুল রাজ
শেয়ারTweetPin

সর্বশেষ

জাহাজ শিল্পে আন্তর্জাতিক মান: টেকসই ভবিষ্যতের নতুন দিগন্ত

আগস্ট ১৩, ২০২৬

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে হলান্ডের চার স্বীকৃতি

আগস্ট ১৩, ২০২৬

জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের স্থাবর নিদর্শনের ক্ষতি করলে ১০ বছরের কারাদণ্ড

আগস্ট ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

তদন্তের মুখে ৫৮ ঢাবি শিক্ষক

আগস্ট ১৩, ২০২৬

বিদ্যুৎ সঙ্কটের জন্য কাকে দুষছে জামায়াত

আগস্ট ১৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT