চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ছুঁয়ে গেল মেহজাবীন-রাজীবের আনন্দাশ্রু

পূর্ণতার উচ্ছ্বাস, বিয়ের মঞ্চে মেহজাবীন ও আদনান আল রাজীবের আনন্দাশ্রুতে মজেছে নেটিজেন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৪৫ অপরাহ্ণ ২৫, ফেব্রুয়ারি ২০২৫
বিনোদন
A A
বিবাহের অনুষ্ঠানে দম্পতির আবেগপ্রবণ মুহূর্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

আনুষ্ঠানিকভাবে প্রথমবার সম্পর্ক, প্রেম এবং পূর্ণতার গল্প অনুরাগীদের সাথে ভাগাভাগি করেন ছোটপর্দার তারকা অভিনেত্রী মেহজাবীন। নির্মাতা আদনান আল রাজীবের সাথে বিয়ের ছবি প্রকাশ করে সোমবার মেহজাবীন জানান, ১৩ বছরের প্রেম পরিণতি পেয়েছে চলতি মাসের ১৪ তারিখ!

সোমবার (২৪ ফেব্রুয়ারি) ছিলো মূলত তাদের বিবাহোত্তর সংবর্ধনা। এদিনের বেশকিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে হয়েছে ভাইরাল। এরমধ্যে সবচেয়ে আলোচিত হয়েছে যে ছবিটি, সেটিতে দেখা যায়- বিয়ের মঞ্চে বরকে জড়িয়ে ধরে কাঁদছেন মেহজাবীন!

‘মেহজাবীন কান্না করছে আর আদনান আল রাজীব তার চোখের পানি মুছে দিলো! সবচেয়ে সুন্দর মুহূর্ত সম্ভবত এটাই।’- এমন হাজারো মন্তব্যে ছয়লাব ফেসবুক! সেই মুহূর্তের ভিডিও এবং স্থিরচিত্রও নেটে ভাইরাল!

মঙ্গলবার দুপুরে মেহজাবীন নিজের অফিশিয়াল পেজ থেকেও মিনিট দুয়েকের একটি ক্লিপ শেয়ার করেছেন। সেখানেও ভাইরাল মুহূর্তটি স্থান পেয়েছে! তবে শুধু মেহজাবীন নয়, নিজের চোখের জল মুছতে দেখা গেছে আদনান আল রাজীবকেও।

এ যেনো আনন্দের কান্না! পূর্ণতার উচ্ছ্বাস! যেন রবীন্দ্রনাথের ‘হৈমন্তি’র গল্পের চরিত্রের অনুভূতি ‘আমি পাইলাম, আমি ইহাকে পাইলাম।’ অন্তত মেহজাবীন ও রাজীবের সেই মুহূর্তটি যেন এমনটাই স্মরণ করিয়ে দিলো আবার।

ভিডিও শেয়ার করে মেহজাবীন এদিন লিখেছেন,“প্রতিটি পদক্ষেপ, প্রতিটি হৃদস্পন্দন, প্রতিটি মুহূর্ত আমাদের এখানে নিয়ে এসেছে—চিরকাল একসঙ্গে পথ চলতে। এই গান আমাদের যাত্রা, আমাদের ভালোবাসা, এবং নতুন অধ্যায়ের সূচনার প্রতিচিত্র।”

Reneta

আদনান-মেহজাবীনের ‘রিলেশনশিপ’-এর বিষয়টি মিডিয়াতে অনেকটাই ওপেন সিক্রেট ছিল! তবে প্রেমের সম্পর্ক নিয়ে আদনান কিংবা মেহজাবীন কেউই প্রকাশ্যে মুখ না খুললেও, একে অন্যের জন্য ‘বেস্ট চয়েজ’ ছিলেন বলে কৌশলে জানাতেন।

সোমবার কোনো কৌশলের আশ্রয় নেননি মেহজাবীন। রাজীবের সঙ্গে একাধিক ছবি পোস্ট করে মেহজাবীন জানিয়েছেন তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে ১৪ ফেব্রুয়ারি! সেই সাথে জানিয়েছেন, আদনান আল রাজীবের সাথে তার প্রেমের শুরু ২০১২ সালের ৯ এপ্রিল থেকে! ৯ এপ্রিল, ২০১২ থেকে ১৪ ফেব্রুয়ারি, ২০২৫— মোট ৪৬৯৪ দিন!

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আদনান আল রাজীবছবিনাটকভাইরালমেহজাবীনলিড বিনোদনসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

গুলিস্থানের আন্তঃজেলা বাস কাউন্টার বন্ধ থাকায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের দূর্ভোগ চরমে

জুলাই ২৬, ২০২৬

সৌম্য-জাকেরকে ফিরিয়ে অস্ট্রেলিয়ায় টেস্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ

জুলাই ২৬, ২০২৬

‘লায়ন্স ক্লাব অব চিটাগং ডায়নামিক সিটি’র প্রেসিডেন্ট লায়ন সালমা আদিল

জুলাই ২৬, ২০২৬

চ্যানেল আইয়ে শুরু হচ্ছে শিশুশিল্পী প্রতিযোগিতা ‘শাপলাকুঁড়ি ২০২৬’

জুলাই ২৬, ২০২৬

ধর্মেন্দ্র প্রধানকে নিয়ে পোস্ট মুছতে অস্বীকৃতি বিজেপি এমপির মেয়ের

জুলাই ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT