চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ধ্বংসের সাইরেন দিয়ে ‘তাণ্ডব’ শুরু!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:১১ অপরাহ্ণ ২৯, মে ২০২৫
বিনোদন
A A
একজন পুরুষ হাসছে, পটভূমিতে আগুনের শিখা ও ধোঁয়া. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্যারিয়ারের ২৬ বছরে এসে শাকিব খানের নামের আগে এখন জুটেছে ‘মেগাস্টার’ তকমা! ঢাকাই চলচ্চিত্রের এই শীর্ষ তারকার ২৬ বছর পূর্ণ হলো ২৮ মে। এদিন তার ক্যারিয়ারের মাহেন্দ্রক্ষণে প্রকাশ পেল ঈদুল আজহায় মুক্তির অপেক্ষায় থাকা সিনেমা ‘তাণ্ডব’–এর টাইটেল ট্র্যাক।

গানটি প্রকাশের পর থেকেই এটি দর্শক-শ্রোতার মধ্যে উন্মাদনা সৃষ্টি করেছে! পরিচালক রায়হান রাফী এই গানকে বর্ণনা করেছেন “চলচ্চিত্রীয় আবেগ ও তীব্রতার এক আগ্নেয়গিরি” হিসেবে। বলছেন, রক্তে আগুন ধরাবে এই ট্র্যাকটি!

টাইটেল ট্র্যাকটির কথা ও কণ্ঠ দিয়েছেন শিফাত আব্দুল্লাহ আবির। সুর ও সংগীতায়োজন করেছেন তরুণ সংগীত পরিচালক তানভীর আহমেদ। গানটিতে আধুনিক বিট, ইন্ডাস্ট্রিয়াল সাউন্ড এবং উচ্চমাত্রার ড্রামিংয়ের সঙ্গে দেশীয় আবেগের মিশেল রয়েছে, যা শ্রোতাকে এক ধরনের উত্তেজনা ও আতঙ্কের অনুভূতিতে আচ্ছন্ন করে!

গানটি শেয়ার করে ‘তাণ্ডব’ নির্মাতা রায়হান রাফী লিখেছেন—“মেগাস্টার শাকিব খানের ক্যারিয়ারের ২৬ বছর পূর্তিতে এলো তাণ্ডব–এর টাইটেল সং! ধ্বংস, বিপর্যয়, আতঙ্ক—মিলে তাণ্ডব! জ্বলে উঠেছে ধ্বংসের লাল সংকেত! এই ঈদে আসছে তাণ্ডব, রক্তে আগুন ধরাবে তার প্রতিটা বিট!”

এই বক্তব্য থেকেই স্পষ্ট, সিনেমাটি শুধু একটি থ্রিলার নয়, বরং একটি আবেগী ও রাজনৈতিক তীব্রতা সম্পন্ন ভিজ্যুয়াল অভিজ্ঞতা হতে যাচ্ছে।

গানটির ভিডিওতে ধরা পড়েছে শহরের অন্ধকার, আগুন, ধ্বংসস্তূপ এবং যুদ্ধপ্রস্তুতির আবহ। শাকিব খানকে দেখা গেছে নতুন লুকে— এমন অ্যাংরি, তীব্র ও দাপুটে রূপে পর্দায় তাকে খুব একটা দেখা যায়নি! ব্যাকগ্রাউন্ডে উচ্চস্বরে ধ্বনিত হচ্ছে: “তাণ্ডব শুরু হোক!”—এই একটিমাত্র সংলাপে তৈরি হয়েছে এক ধরনের অপ্রতিরোধ্য প্রত্যাশা।

Reneta

ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান। তার বিপরীতে দেখা যাবে দুই শক্তিশালী অভিনেত্রী—জয়া আহসান এবং সাবিলা নূরকে। দীর্ঘদিন পর জয়া আহসান বাণিজ্যিক ঘরানার সিনেমায় ফিরছেন, যা দর্শকদের আগ্রহ আরও বাড়িয়ে দিয়েছে।

এরআগে ‘তাণ্ডব’-এর পূর্বাভাসে (ফোরকাস্ট) শাকিব খান, জয়া আহসান, রোজী সিদ্দিকী এবং ডা. এজাজকে দেখা গেলেও অপ্রকাশ্য রয়েছে বাকি সব চরিত্র! ধারণা করা হচ্ছে, খুব শিগগির ছবির কাস্টিং নিয়ে চমক দিবেন ‘তাণ্ডব’ সংশ্লিষ্টরা। এমনকি এই সিনেমায় দুই তারকা অভিনেতাকে অতিথি চরিত্রে দেখা যাওয়ার কথাও শোনা যাচ্ছে!

ফোরকাস্টের পর তাণ্ডব এর টাইটেল গানটির প্রতিটি বিট হুমকির সাইরেন, এক অনিবার্য ধ্বংসের পূর্বাভাস দেখালেন নির্মাতা। এখন দেখার পালা, বড় পর্দায় সেই তাণ্ডব কতটা সফল হয় দর্শকের মনে আগুন ধরাতে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জয়া আহসানটাইটেল ট্র্যাকতাণ্ডবমেগাস্টাররাফীরায়হান রাফীলিড বিনোদনশাকিব খানসাবিলা নূরসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

সাবেক নৌবাহিনী প্রধান মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকী আজ

আগস্ট ৬, ২০২৬

শেখ হাসিনাকে গণমাধ্যমে কথা বলতে দেওয়া দুই দেশের সম্পর্কের জন্য ক্ষতিকর: পররাষ্ট্র মন্ত্রণালয়

আগস্ট ৫, ২০২৬

শিশু ধর্ষণের অভিযোগ মাথায় নিয়ে নির্বাচনে জয়ী পাকিস্তানের সাবেক মন্ত্রী

আগস্ট ৫, ২০২৬

সাকিব আল হাসানের বাড়িতে হামলা

আগস্ট ৫, ২০২৬
শহীদের রক্তে অর্জিত বাংলাদেশকে বৈষম্যহীন ও গণতান্ত্রিক হিসেবে গড়ে তুলতে হবে: রাষ্ট্রপতি

শহীদের রক্তে অর্জিত বাংলাদেশকে বৈষম্যহীন ও গণতান্ত্রিক হিসেবে গড়ে তুলতে হবে: রাষ্ট্রপতি

আগস্ট ৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT