রাজনীতি

প্রধান উপদেষ্টার সঙ্গে জামায়াতের বৈঠক, এনসিপি নেতারা যমুনায়

প্রধান উপদেষ্টা ও জামায়াত নেতাদের বৈঠক, আলোচনা চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধান উপদেষ্টা ও জামায়াত নেতাদের মধ্যে গুরুত্বপূর্ণ বৈঠক, আলোচনা ও মতবিনিময়।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণে তার সাথে বৈঠক বসেছেন জামায়াতের আমির শফিকুর রহমানের নেতৃত্বে প্রতিনিধি দল। এছাড়াও প্রধান উপদেষ্টার কার্যালয়ে পৌঁছেছে এনসিপির প্রতিনিধি দল। জামায়াতের সাথে বৈঠক শেষে এনসিপির সাথে বৈঠক শুরু করবেন প্রধান উপদেষ্টা।

শনিবার (২৪ মে) রাত সাড়ে ৮টা থেকে জামায়াতের প্রতিনিধি দলের বৈঠক শুরু হয়। এর আগে রাত সাড়ে ৭টায় প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করে বিএনপির প্রতিনিধি দল।

প্রতিনিধি দলে রয়েছেন জামাতের আমির ডা. শফিকুর রহমান এবং নায়েবে আমির ডা. আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।

জামায়াতের সাথে বৈঠক শেষে রাত সাড়ে ৮টায় জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির সঙ্গেও প্রধান উপদেষ্টার বৈঠক হওয়ার কথা রয়েছে। দলটির প্রতিনিধি দল এরই মধ্যে যমুনায় প্রবেশ করেছে।
প্রধান উপদেষ্টার সঙ্গে জামায়াত নেতাদের বৈঠক, যমুনা নদীর পাশে. Channel i News - চ্যানেল আই নিউজ
এনসিপির প্রতিনিধি দলে রয়েছেন দলটির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম, মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব ও তাসনিম জারা।

বিষয়:অন্তর্বর্তী সরকার জামায়াতে ইসলামী জামায়াতের সাথে প্রধান উপদেষ্টার বৈঠক

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…