জলবায়ু অভিঘাত মোকাবেলায় বাংলাদেশের সাথে পারস্পরিক সহযোগিতা বাড়াতে কাজ করবে জাতিসংঘ। পরিবেশমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে, বাংলাদেশে জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইস জানিয়েছেন, অভিযোজন, প্রশমন ও লস অ্যান্ড ড্যামেজ ফান্ড নিশ্চিতে আন্তর্জাতিক সহায়তার জন্য কাজ করবেন তারা। দুর্যোগ মোকাবেলায় আন্তর্জাতিক অর্থ ছাড়ের বিষয়ে গুরুত্ব দেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী।






