রাজনীতি

আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভা আগামীকাল

বাংলাদেশ আওয়ামী লীগ পতাকা ও লোগো, সবুজ ও লাল রঙের সঙ্গে চারটি লাল তারকা. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ আওয়ামী লীগের পতাকা ও লোগো, সবুজ পটভূমিতে লাল রঙের চারটি তারকা ও লাল পতাকা।. Channel i News – চ্যানেল আই নিউজ

আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভা আগামীকাল শনিবার সকাল ১১টায় অনুষ্ঠিত হবে। গণভবনে অনুষ্ঠিত হবে এই সভা।

শুক্রবার দলের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভাপতি শেখ হাসিনা।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সংশ্লিষ্ট সবাইকে স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে যথাসময়ে সভায় উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন।

বিষয়:আওয়ামী লীগ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…