বাংলাদেশ

জলবায়ু পরিবর্তন মোকাবেলায় বাংলাদেশের উদ্যোগের প্রশংসায় ভুটানের প্রধানমন্ত্রী

বাংলাদেশ ও ভুটানের নেতাদের মধ্যে জলবায়ু পরিবর্তন বিষয়ক আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের প্রতিনিধি ও ভুটানের প্রধানমন্ত্রী জলবায়ু পরিবর্তন মোকাবেলায় আলোচনা করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী সাবের হোসেন চৌধুরী সোমবার বিকেলে ভুটানের থিম্পুতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং তোবগের সাথে সাক্ষাৎ করেছেন।

প্রধানমন্ত্রী তোবগে ভুটান সফরের জন্য পরিবেশমন্ত্রীকে ধন্যবাদ জানান এবং বাংলাদেশের জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশের উদ্যোগের প্রশংসা করেন। এই অঞ্চলে পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু সহিষ্ণুতা অর্জনের লক্ষ্যে যৌথ উদ্যোগের জন্য ভুটানের সমর্থন পুনর্ব্যক্ত করেন দাশো শেরিং।

পরিবেশমন্ত্রী নিরঙ্কুশ বিজয়ের মাধ্যমে দ্বিতীয়বারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় ভুটানের প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে তাঁকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। এসময় তিনি জলবায়ু পরিবর্তন মোকাবিলায় এবং জীববৈচিত্র্য রক্ষায় বাংলাদেশের চলমান বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন।

বৈঠকে দু’নেতা বাংলাদেশ ও ভুটানের মধ্যে পরিবেশ সংরক্ষণ, টেকসই উন্নয়ন, আঞ্চলিক যোগাযোগ, জলবায়ু পরিবর্তন, ইকোট্যুরিজম, হাইড্রো এনার্জি, বিনিয়োগ, স্বাস্থ্য ও অবকাঠামোসহ অন্যান্য ক্ষেত্রে সম্ভাব্য সহযোগিতা বাড়ানোর প্রতিশ্রুতি দেন।

বিষয়:দাশো শেরিং তোবগে সাবের হোসেন চৌধুরী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…