চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেডিটেশনে কমে ৬০ শতাংশ মানসিক চাপ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৫২ অপরাহ্ণ ২০, মে ২০২২
- সেমি লিড, স্বাস্থ্য
A A

মেডিটেশনে মানসিক চাপ ৬০ শতাংশ পর্যন্ত কমে থাকে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। প্রতিটি মানুষকে ভালো তথা শুদ্ধাচারী মানুষে রূপান্তরের জন্যেই প্রয়োজন মেডিটেশনের চর্চা।  

বিশ্বজুড়ে এখন প্রায় ৫০ কোটি মানুষ নিয়মিত ধ্যান বা মেডিটেশন করেন। গত কয়েক বছর ধরে পৃথিবীজুড়ে কিছু প্রতিষ্ঠান ও সংগঠনের উদ্যেগে ২১ মে বিশ্ব মেডিটশন দিবস হিসেবে পালিত হয়ে আসছে। বিভিন্ন শ্রেণী-পেশা ও বয়সের মানুষ এতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করছেন। উজ্জীবিত হচ্ছেন শক্তি ও উদ্যোমে। নতুন গতি অনুভব করেছেন স্বাস্থ্য ও মনে।

সারা বিশ্বের মতো আগামীকাল বাংলাদেশেও পালিত হবে বিশ্ব মেডিটেশন দিবস। বাংলাদেশে বিশ্ব মেডিটেশন দিবস পালনের মূল উদ্যোক্তা কোয়ান্টাম ফাউন্ডেশন। এই সংগঠনের উদ্যোগে শনিবার ফাউন্ডেশনের সেল, প্রিসেল, শাখা, সেন্টারসহ দুই শতাধিক উন্মুক্ত স্থানে সাংগঠনিকভাবে এবং ঘরে ঘরে ব্যক্তিগতভাবে লাখ লাখ মানুষ সম্মিলিত মেডিটেশনে অংশ নেবেন।

Banglabid

এদিন বাংলাদেশ সময় সকাল সাড়ে সকাল সাড়ে ৬টায় সারা দেশে এবং দেশের বাইরে ইউরোপ, উত্তর আমেরিকা, ফ্রান্স, অস্ট্রেলিয়া, মালয়েশিয়াসহ বিভিন্ন শাখা ও ভার্চুয়াল সেলে প্রবাসী বাংলাদেশিরা ধ্যানমগ্ন হবেন। ‘ভালো মানুষ ভালো দেশ স্বর্গভূমি বাংলাদেশ’ এই প্রতিপাদ্য নিয়ে দিবসটি পালনে সকলের প্রতি আহ্বান জানিয়েছে স্বেচ্ছাসেবী মানবিক সংগঠন কোয়ান্টাম। দিবসটি উপলক্ষে শুধু একদিনের আয়োজন নয়, মাসব্যাপী আয়োজিত হচ্ছে শিশু-কিশোরসহ সব বয়সের মানুষের জন্যে রচনা, চিত্রাঙ্কনসহ নানা প্রতিযোগিতার।

২০২১ সাল থেকে বাংলাদেশ ও বিশ্বের বিভিন্ন দেশে কোয়ান্টাম ফাউন্ডেশনের উদ্যোগে আনুষ্ঠানিকভাবে পালিত হচ্ছে দিনটি। দিবস পালনের বিষয়টি আসলে প্রতীকী। যখন কোনো সমাজ বা জনগোষ্ঠীকে কোনো বিষয়ে সচেতন করার প্রয়োজন হয়, গুরুত্ব ও তাৎপর্য নিয়ে কথা বলার প্রেক্ষাপট হয়; তখন একটি দিনকে নির্দিষ্ট করে সেদেশের সরকার সংগঠন বা জাতিসংঘ এ ধরনের উদ্যোগ নিয়ে থাকে। সেভাবেই উদ্ভব হয় বিশ্ব মেডিটেশন দিবসের।

Reneta

সংশ্লিষ্টরা বলছেন, মেডিটেশনের নিয়মিত অনুশীলন জাগিয়ে তোলে মানুষের ভেতরের ইতিবাচক সত্তাকে, শুভ শক্তিকে। নিয়মিত মেডিটেশন চর্চায় মনের রাগ, ক্ষোভ, দুঃখ হতাশা, দুশ্চিন্তা, স্ট্রেস বা মানসিক চাপ দুর হয়। নেতিবাচকতা থেকে ইতিবাচকতায় বদলে যায় দৃষ্টিভঙ্গি।

মন প্রশান্ত থাকলে, মনে মমতা জাগলে পারিবারিক, পেশাগত, সামাজিক সম্পর্কগুলোও সুন্দর হয়ে ওঠে। মানসিক চাপমুক্ত থাকা যায় বলে বাড়ে পেশাগত দক্ষতা। শুধু নিয়মিত মেডিটেশন চর্চা করেই একজন মানুষ পেতে পারেন প্রশান্তি, সুস্বাস্থ্য ও সাফল্য। এসব প্রেক্ষাপট সামনে রেখে বাংলাদেশেও দিবসটি পালিত হবে।

‘আমার মতে জগৎটাতে ভালোটারই প্রাধান্য মন্দ যদি তিন চল্লিশ, ভালোর সংখ্যা সাতান্ন’ রবীন্দ্রনাথ ঠাকুরের এই বাণী বেশ ভালোভাবেই উপলব্ধি করেন ধ্যানীরা। অন্তত নিজের জীবনে তো বটেই! নিয়মিত মেডিটেশন চর্চাকারীরা বোঝেন মেডিটেশন বা ধ্যানচর্চা একজন মানুষের ভেতরে কীভাবে শুভ শক্তি বা ভালো বৈশিষ্ট্যগুলোকে জাগিয়ে তোলে।

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবুল বাসার খান বলেন, যখন একটি দেশের জনসংখ্যার বড় অংশের ভেতরের ‘ভালো মানুষ’টি সক্রিয় হয়ে ওঠে, সজাগ হয়ে ওঠে; তখনই দেশটি হয়ে ওঠে ভালো দেশ। আর প্রতিটি মানুষকে ভালো তথা শুদ্ধাচারী মানুষে রূপান্তরের জন্যেই প্রয়োজন মেডিটেশনের চর্চা।

ইউনাইটেড হসপিটাল-এর সাইকিয়াট্রি ডির্পারমেন্টের কনসালটেন্ট ডা. জহির উদ্দিন আহমেদ বলেন, ‘স্ট্রেস বা মানসিক চাপ নিয়ে যখন একজন মানুষ ধ্যানমগ্ন হন বা মেডিটেশন করেন তার ট্রেসের মাত্রা কমে যায় শতকরা ৬০ ভাগ। গবেষণার তথ্য, হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তির হার অন্তত ৮৭ ভাগ কমে গেছে যখন তারা মেডিটেশন করেছেন। শতকরা ৯১ ভাগ মানুষই মেডিটেশন করে বাদ দিতে পেরেছেন ঘুমের ওষুধ বা স্লিপিং পিল খাওয়া।

কোনো ওষুধ বা প্রচলিত চিকিৎসা পদ্ধতিতে এমন সাফল্য কখনো দেখা যায়নি। এই ধ্যান বা মেডিটেশন হলো দম নিয়ন্ত্রণের মাধ্যমে নিজের মনের ভিতর ডুব দেয়া, ইতিবাচক বিষয় নিয়ে ভাবা, সুখ বা সাফল্যের কথা চিন্তা করা। মেডিটেশনের মাধ্যমে সাফল্য, প্রশান্তি ও নিরাময় লাভ করেছেন লাখ লাখ মানুষ। প্রায়োগিক কার্যকারিতায় বিশ্বজুড়ে মেডিটেশন হয়ে উঠেছে নিরাময়ের বিকল্প পদ্ধতি, সাফল্যের অব্যর্থ প্রক্রিয়া ও প্রশান্তির লাগসই টেকনিক। এজন্য বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশেও লাখ লাখ মানুষ ধ্যান বা মেডিটেশন করে নিজেদের জীবন-যাপনকে করে তুলেছেন অর্থবহ।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কোয়ান্টাম ফাউন্ডেশনমানসিক চাপ
শেয়ারTweetPin

সর্বশেষ

হকির অ্যাডহক কমিটির প্রথম সভা, তিন মাসে নির্বাচনের নির্দেশনা

আগস্ট ১০, ২০২৬

যে গল্প শুনেই আগ্রহী হন আফজাল-মিমি!

আগস্ট ১০, ২০২৬

ব্র্যাক ইউনিভার্সিটিতে বিশ্ব পরিবেশ দিবস ও বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবস উদযাপন

আগস্ট ১০, ২০২৬

হরমুজের ভবিষ্যৎ নিয়ে ধোঁয়াশা, বাড়ল তেলের দাম

আগস্ট ১০, ২০২৬

প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠকে যেসব বিষয়ে আলোচনা

আগস্ট ১০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT