চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভালো ভাবনার আহ্বানে বিশ্ব মেডিটেশন দিবস উদযাপিত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৫৫ অপরাহ্ণ ২১, মে ২০২৪
স্বাস্থ্য
A A
বিশ্ব মেডিটেশন দিবস উপলক্ষে বিশাল জনসমাগমের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

মেডিটেশন চর্চায় একজন মানুষের ভাবনাটা ভালো হয়। আর ভালো ভাবতে পারলেই সহজ হয় ভালো মানুষ হওয়া, ভালো দেশ গড়া। তাই ঘরে ঘরে মেডিটেশন ছড়িয়ে দেয়া এবং নিয়মিত চর্চা এখন খুবই জরুরি।

মঙ্গলবার (২১ মে) বিশ্ব মেডিটেশন দিবসে জাতীয় প্রেস ক্লাবে হাজারো মানুষের উপস্থিতিতে প্রশান্তির আমেজে এ আহ্বান জানানো হয়। ঘরে ঘরে মেডিটেশনের মাধ্যমে আগামী প্রজন্মকে শুদ্ধাচারী ভালো মানুষে রূপান্তর সম্ভব বলেও জানান আলোচকরা।

‘ভালো মানুষ ভালো দেশ স্বর্গভূমি বাংলাদেশ’ প্রতিপাদ্য নিয়ে দেশে এটি চতুর্থবারের মতো আয়োজন। ভোরের শুরুতেই প্রেস ক্লাব প্রাঙ্গণে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে জড়ো হতে থাকে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ।

দিবস পালনের আয়োজক কোয়ান্টাম ফাউন্ডেশনের উদ্যোগে ভোর ৬টায় প্রাণায়াম বা দমচর্চা আর প্রত্যয়নের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর নীরব ধ্যানে লীন হন সমাজের বিভিন্ন স্তরের মানুষ। অনুষ্ঠানে বক্তারা ঘরে ঘরে মেডিটেশন চর্চার গুরুত্বকে তুলে ধরেন। দিবসটি উপলক্ষে আয়োজন করা হয় মেডিটেশন বিষয়ক বিশেষ আলোকচিত্র প্রদর্শনীর।

মেডিটেশন দিবস উদযাপন অনুষ্ঠানে কোয়ান্টাম মেথডের প্রবর্তক শহীদ আল বোখারী মহাজাতক অডিও বাণীতে বলেন, ‘ভ্রান্ত জীবনাচারে সৃষ্ট বিভিন্ন রোগ থেকে মুক্তি এবং টোটাল ফিটনেসের জন্যে প্রয়োজন মেডিটেশন ও সুস্থ জীবনাচার।’ দিবসের এই শুভক্ষণে তিনি সবাইকে সমাজ ও দেশের জন্যে মহৎ ভাবনার আহ্বান জানান।

অনুষ্ঠানে জানানো হয়, ২০২১ সাল থেকে দিবস পালনের মধ্য দিয়ে ধ্যান ও সুস্থ জীবনাচারের বাণী এখন পৌঁছে গেছে সমাজের সর্বস্তরের সচেতন মহলে। স্বাস্থ্য অধিদপ্তর ২০২২ সালে যোগ মেডিটেশনকে স্বাস্থ্যসেবার পরিপূরক হিসেবে গ্রহণ করেছে। ২০২৩ সালে শিক্ষা ও শিক্ষক প্রশিক্ষণ কার্যক্রমের অংশে পরিণত হয়েছে ধ্যান।

প্রেস ক্লাব প্রাঙ্গণে ঘণ্টাব্যাপী এ আয়োজনে বক্তব্য রাখেন জাতীয় প্রেস ক্লাবের সহসভাপতি ও মাছরাঙা টেলিভিশনের হেড অব নিউজ রেজওয়ানুল হক রাজা, যুগ্ম সম্পাদক আশরাফ আলী, সিনিয়র সাংবাদিক কাজী রওনাক হোসেন, একাত্তর টেলিভিশনের সিনিয়র সাংবাদিক শাহনাজ শারমিন, চিত্রনায়ক ইমন। এছাড়া আরও উপস্থিত ছিলেন বিভিন্ন মিডিয়ার সাংবাদিক, মিডিয়া ব্যক্তিত্বসহ নানা পেশার মানুষ।

রাজধানীর প্রেস ক্লাব ছাড়াও দেশ-বিদেশের নানা স্থানে একযোগে উদযাপিত হয় দিবসটি।

আত্মশক্তির বিকাশ, রোগ নিরাময়, সাফল্য কিংবা প্রশান্তি লাভে মেডিটেশনের গুরুত্ব এখন প্রমাণিত সত্য। প্রশান্তি আর সুখানুভূতি নিয়ে বিশ্বজুড়ে বর্তমানে প্রায় ৫০ কোটিরও বেশি মানুষ নিয়মিত ধ্যান বা মেডিটেশন করেন। নিয়মিত অনুশীলন মানুষের ভেতরের ইতিবাচক সত্ত্বাকে জাগিয়ে তোলে। নিয়মিত চর্চায় কমে যায় মনের রাগ ক্ষোভ দুঃখ হতাশা টেনশন স্ট্রেস কিংবা মানসিক চাপ। নেতিবাচকতা থেকে দৃষ্টিভঙ্গি বদলে যায় ইতিবাচকতায়। সমমর্মী হয়ে ওঠে মন। ফলে পারিবারিক পেশাগত সামাজিক সম্পর্কগুলো আরো সুন্দর হয়ে ওঠে। মেডিটেশন দিবসের প্রত্যাশা, নিয়মিত চর্চায় সমমর্মিতা নিয়ে দেশের মানুষ রূপান্তরিত হবে সুস্থ সবল কর্মদ্যোমী সুশৃঙ্খল মানবিক এক মহাসমাজে।

ট্যাগ: কোয়ান্টাম ফাউন্ডেশনবিশ্ব মেডিটেশন দিবসভালো মানুষ ভালো দেশ স্বর্গভূমি বাংলাদেশ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ইরানে নতুন প্রেসিডেন্ট নির্বাচনের তারিখ ঘোষণা

পরবর্তী

পাটক্ষেতে হনুমান তাড়াতে গিয়ে বৃদ্ধের মৃত্যু

পরবর্তী
পাটক্ষেতে হনুমান তাড়াতে গিয়ে বৃদ্ধের মৃত্যু, গ্রামে শোকের ছায়া. Channel i News - চ্যানেল আই নিউজ

পাটক্ষেতে হনুমান তাড়াতে গিয়ে বৃদ্ধের মৃত্যু

স্বরাষ্ট্রমন্ত্রী টিপু হত্যা নিয়ে মন্তব্য করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

অনেকের বিরুদ্ধেই নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র, এটা নতুন কিছু নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

সর্বশেষ

আবারও বন্যার শঙ্কা নেপালে!

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালকে জরুরি সহায়তায় ৫ লাখ ডলার দেবে যুক্তরাষ্ট্র

আগস্ট ২৭, ২০২৬

নেপালে বন্যা-ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ধর্ষণের আলামত মেলেনি ময়নাতদন্তে, মিলল চাঞ্চল্যকর তথ্য

আগস্ট ২৭, ২০২৬
Professional Focused Caucasian Female Surgeon Reviewing Patient's Brain Scans on a Large Monitor, Preparing to Lead Her Team in a Complex Surgery, Analyzing Data Before the Procedure Begins

সার্জনের পাশে এআই, জটিল মস্তিষ্কের অস্ত্রোপচারে নতুন সাফল্য

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT