র্যাগিংয়ের শিকার হয়েছেন বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের তৃতীয় বর্ষের এক ছাত্রী। কলেজ অধ্যক্ষের কাছে বিচার চাইতে গিয়ে গণমাধ্যমে বক্তব্য দেয়ায় উল্টো সাংবাদিকদের পিটিয়েছেন ওই কলেজের কমিউনিটি মেডিসিন বিভাগের শিক্ষক ডাক্তার সৈয়দ বাকী বিল্লাহ ও প্যাথলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডাক্তার প্রবীর কুমার সাহা।







