বাংলাদেশ

দেশের গণমাধ্যম স্বাধীনভাবেই কাজ করে যাচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী দেশের গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে বক্তব্য দিচ্ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

স্বরাষ্ট্রমন্ত্রী দেশের গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করছে বলে উল্লেখ করছেন, চ্যানেল আই অনলাইন।. Channel i News – চ্যানেল আই নিউজ

সরকার কোনভাবেই গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করে না। দেশের গণমাধ্যম স্বাধীনভাবেই কাজ করে যাচ্ছে বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

মঙ্গলবার ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সাংবাদিকতা দুঃসাহসিক কাজ করে গিয়ে বিভিন্ন সময়ে সমস্যার মুখে পড়েন। তাদেরকে আমরা সব সময় সহযোগিতা করে যাচ্ছি।

তিনি আরও বলেন, বাংলাদেশে কৃষিতে যে বিপ্লব ঘটেছে তার পিছনে চ্যানেল আইয়ের ভূমিকা অগ্রগণ্য। দেশকে এগিয়ে নিয়ে যেতে এভাবেই সব টেলিভিশনগুলোকে এগিয়ে আসতে হবে।

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) প্রতিযোগিতামূলক আয়োজন ‘ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড-২০২২’ এর ফলাফল ঘোষণা করা হয়েছে। এতে ৪টি ক্যাটাগরিতে ১০টি পুরস্কারের জন্য ১১জন সদস্য বিজয়ী হয়েছেন।

অনলাইন মিডিয়া ক্যাটেগরিতে চ্যানেল আই অনলাইনের আরেফিন তানজীব দ্বিতীয় সেরা অ্যাওয়ার্ড পেয়েছেন।

 

যারা অ্যাওয়ার্ড পেয়েছেন, তারা হলেন-

মুক্তিযুদ্ধ ক্যাটাগরিতে: রাজীব নূর (সমকাল) ‘ইতিহাসের ছেড়া পাতা’ ধারাবাহিক প্রতিবেদনের জন্য।

প্রিন্ট মিডিয়া
প্রথম: আবু যর আনছার উদ্দীন আহাম্মদ (রাজীব আহাম্মদ) (সমকাল) ‘কেমন আছেন প্রবাসী মা ও তাদের সন্তান’ ধারাবাহিক প্রতিবেদনের জন্য।

দ্বিতীয়: মো: ইসমাইল আলী (দৈনিক শেয়ার বিজ) বিদ্যুৎ খাত নিয়ে ধারাবাহিক প্রতিবেদনের জন্য।

তৃতীয় (যুগ্মভাবে): মোহাম্মদ জামিল খান (ডেইলি স্টার) ‘ইভ্যুলেশন অব সাইবার ক্রাইম’ এবং ওবায়দুল্লাহ রনি (সমকাল) ‘তরল গ্যাসে গরল হিসাব’ প্রতিবেদেনের জন্য।

অনলাইন মিডিয়া
প্রথম: শাহ্ আলম খান (নিউজবাংলা২৪ডটকম) চিকন চালের জৌলুসেও কমেনি মোটা চালের ভোক্তা প্রতিবেদনের জন্য।

দ্বিতীয়: আবু মো. ফায়েজুল আরেফিন তানজীব (চ্যানেল আই-অনলাইন) যানজটে নাকাল রাজধানীর মানুষ ধারাবাহিক প্রতিবেদনের জন্য।

দেশের গণমাধ্যম স্বাধীনভাবেই কাজ করে যাচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

তৃতীয়: আবু সালেহ সায়াদাত (ঢাকা পোস্ট ডটকম) পুলিশ-কাউন্সিলরের ‘সৃজনশীল’ চাঁদাবাজি! প্রতিবেদনের জন্য।

ইলেক্ট্রনিক মিডিয়া
প্রথম: মুকিমুল আহসান হিমেল (চ্যানেল ২৪) এনআইডির জিন্দা লাশ ধারাবাহিক প্রতিবেদনের জন্য।

দ্বিতীয়: মো: আদনান খান (নয়ন আদিত্য) (একাত্তর টিভি) ‘স্বাস্থ্য সেবায় সংক্রমণ’ বিষয়ক প্রতিবেদেনর জন্য।

তৃতীয়: মো. নূর হোসেন বিশ্বাস (নূর সিদ্দিকী) (মাছরাঙা টিভি) খেলা স্থগিতের পর পোশাক ক্রয় বিষয়ক প্রতিবেদনের জন্য।

বিষয়:চ্যানেল আই অনলাইন স্বরাষ্ট্রমন্ত্রী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…