বাংলাদেশ

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক হলেন মো. আব্দুস সালাম

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক হলেন মো. আব্দুস সালাম

দেশের ছয়টি সিটি করপোরেশনে নতুন প্রশাসক নিয়োগের অংশ হিসেবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে মো. আব্দুস সালামকে দায়িত্ব দিয়েছে সরকার।

রোববার (২২ ফেব্রুয়ারি) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, তিনি পূর্ণকালীন প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করবেন এবং পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত করপোরেশনের সার্বিক প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করবেন।

পেশাগতভাবে তিনি একজন অভিজ্ঞ প্রকৌশলী। প্রকৌশল বিদ্যায় উচ্চশিক্ষা গ্রহণের পাশাপাশি দীর্ঘদিন ধরে নগর অবকাঠামো ও পানি সরবরাহ ব্যবস্থাপনা খাতে কাজ করেছেন।

উল্লেখ্য, একই প্রজ্ঞাপনে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে মো. শফিকুল ইসলাম খানসহ খুলনা, সিলেট, নারায়ণগঞ্জ ও গাজীপুর সিটি করপোরেশনেও নতুন প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে।

বিষয়:ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন মো. আব্দুস সালাম

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…