চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাকা দক্ষিণ সিটির সমস্যার সমাধান খুঁজতে ‘দক্ষিণের জানালা’ চালু

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:০৯ অপরাহ্ণ ০৬, জুন ২০২৬
বাংলাদেশ
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

নাগরিক, বিশেষজ্ঞ, গবেষক এবং নীতিনির্ধারকদের অংশগ্রহণে নগর সমস্যার সমাধান খুঁজতে ‘দক্ষিণের জানালা’ নামে নতুন একটি নাগরিক প্ল্যাটফর্ম চালু করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)।

শনিবার (৬ জুন) সকালে রাজধানীর ফারস হোটেল অ্যান্ড রিসোর্টে আয়োজিত অনুষ্ঠানে প্ল্যাটফর্মটির উদ্বোধন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।

প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, ‘দক্ষিণের জানালা’ শুধু আলোচনা বা সেমিনারের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং ঢাকাকে আরও বাসযোগ্য ও আধুনিক নগর হিসেবে গড়ে তুলতে কার্যকর ভূমিকা রাখবে। এ উদ্যোগ বাস্তবায়নে সরকার ও সংশ্লিষ্ট মন্ত্রণালয় সব ধরনের সহযোগিতা করবে বলেও তিনি আশ্বাস দেন। তিনি বলেন, এই প্ল্যাটফর্মের মাধ্যমে নাগরিকরা নগর পরিচালনা ও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় মতামত দেওয়ার সুযোগ পাবেন। এতে একদিকে যেমন নাগরিক সচেতনতা বাড়বে, অন্যদিকে নীতিনির্ধারণে বাস্তবভিত্তিক পরিকল্পনা গ্রহণ সহজ হবে।

ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

সভাপতির বক্তব্যে ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম বলেন, পুরান ঢাকা ও দক্ষিণাঞ্চল রাজধানীর ইতিহাস, ঐতিহ্য ও অর্থনৈতিক কর্মকাণ্ডের কেন্দ্র হলেও যানজট, জলাবদ্ধতা, বায়ুদূষণ, পয়ঃনিষ্কাশন সংকট এবং জনস্বাস্থ্য ঝুঁকিসহ নানা সমস্যায় জর্জরিত। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

তিনি বলেন, ‘দক্ষিণের জানালা’ প্ল্যাটফর্মে নাগরিক, গবেষক, বিশেষজ্ঞ ও নীতিনির্ধারকরা একসঙ্গে সমস্যা চিহ্নিত, বিশ্লেষণ এবং তথ্যভিত্তিক সমাধান প্রস্তাব করবেন। খাতভিত্তিক সেমিনার, টাউন হল সভা, ডিজিটাল প্ল্যাটফর্ম এবং নাগরিক কমিটির মাধ্যমে দীর্ঘমেয়াদি উন্নয়ন রোডম্যাপ প্রণয়ন করা হবে।

Reneta

তিনি আরও বলেন, আমাদের লক্ষ্য শুধু আলোচনা নয়, বাস্তব পরিবর্তনের ভিত্তি তৈরি করা। এমন একটি শহর গড়ে তোলা, যেখানে নাগরিকরা কেবল সেবাগ্রহীতা নন, বরং সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার সক্রিয় অংশীদার।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ‘নাগরিক ভাবনা ও করণীয়’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। প্রথম সেশনে ‘ঢাকা দক্ষিণের জলাবদ্ধতা: বাস্তবতা ও করণীয়’ বিষয়ে আলোচনা করা হয়। এতে জলাবদ্ধতার কারণ, বিদ্যমান চ্যালেঞ্জ এবং সম্ভাব্য সমাধান নিয়ে বিশেষজ্ঞরা মতামত তুলে ধরেন।

দ্বিতীয় সেশনে ‘নগর স্বাস্থ্য ও মশক নিয়ন্ত্রণ’ বিষয়ে আলোচনা হয়। ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধ, পরিবেশ ব্যবস্থাপনা এবং সমন্বিত মশক নিয়ন্ত্রণ কার্যক্রম নিয়ে বিশেষজ্ঞরা বিভিন্ন সুপারিশ তুলে ধরেন। সেমিনারে অংশ নেওয়া বিশেষজ্ঞরা আশা প্রকাশ করেন, নাগরিক সম্পৃক্ততার মাধ্যমে নগর সমস্যার কার্যকর ও বাস্তবভিত্তিক সমাধান নিশ্চিত করতে ‘দক্ষিণের জানালা’ একটি দৃষ্টান্তমূলক উদ্যোগ হিসেবে কাজ করবে।

অনুষ্ঠানের শেষে নাগরিকদের উদ্দেশে ডিএসসিসি প্রশাসক বলেন, শহরের প্রতিটি নাগরিককে ভাবতে হবে—আমার শহর, আমার দায়িত্ব। তাই আমাদের স্লোগান, ‘আমি বদলাই, ঢাকা বদলাবে’।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডিএসসিসিঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনদক্ষিণের জানালানাগরিক প্ল্যাটফর্মপল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়মির্জা ফখরুল ইসলাম আলমগীর
শেয়ারTweetPin1

সর্বশেষ

দেশের বিভিন্ন অঞ্চলে ঝোড়ো হাওয়ার আভাস

জুলাই ২৭, ২০২৬

২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন শুরু আজ

জুলাই ২৭, ২০২৬

প্রেমের ফাঁদে মার্কিন প্রবাসীর অর্ধকোটি টাকা আত্মসাতের অভিযোগ, মামলা হাইকোর্টে

জুলাই ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

রাতের মধ্যে সাত অঞ্চলে ঝড়ের সম্ভাবনা

জুলাই ২৬, ২০২৬

জাতীয় দল এবং ক্লাবে তরেসের পারফরম্যান্স অবিশ্বাস্য

জুলাই ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT