চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ম্যাককালামের অনুরোধকেও ‘না’ বললেন মঈন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৫৯ অপরাহ্ণ ০৩, আগস্ট ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A
মঈন এর প্রতিক্রিয়া, রাজনৈতিক নেতা, গম্ভীর মুখাবয়ব. Channel i News - চ্যানেল আই নিউজ

টেস্ট ক্রিকেটে আর ফেরার ইচ্ছে নাই মঈন আলীর। অ্যাশেজ শেষে বলেছিলেন, স্টোকস আবার বার্তা পাঠালে তা মুছে ফেলবেন তিনি। স্টোকস নতুন করে বার্তা না পাঠালেও তাকে থেকে যাওয়ার অনুরোধ করেছিলেন ব্রেন্ডন ম্যাককালাম। ইংল্যান্ড কোচের অনুরোধকেও ‘না’ বলেছেন এই অলরাউন্ডার।

ওভাল টেস্টে ম্যাককালাম মঈনকে প্রস্তাব দিয়েছিলেন, ২০২৪ সালের শুরুর দিকে ভারতে হতে যাওয়া পাঁচ ম্যাচের সিরিজ খেলার কথা বিবেচনা করবেন কিনা। জবাবে মঈন বলেছেন, ‘এটা আমার হয়ে গেছে।’

‘ওরা (কোচ-অধিনায়ক) শুরু থেকেই জানত। দ্বিতীয় দিনে (ওভাল টেস্টের) যখন আমি বাইরে ছিলাম, বাজ (ম্যাককালাম) তখন আমাকে আরেকবার জিজ্ঞেস করেছিল। আমি বলেছি ‘না’, ভারতে যাব না। আমি শেষ করেছি। এভাবে শেষ করতে পারা এবং এমনকি একটি অসাধারণ দিনের অংশ হতে পেরে আমি আনন্দিত।’

Banglabid

ব্যাক স্ট্রেস ফ্র্যাকচারে জ্যাক লিচ ছিটকে যাওয়ায় অ্যাশেজ সিরিজের বদলি খেলোয়াড় হিসেবে মঈন আলীকে টেস্ট ক্রিকেটে ফেরার প্রস্তাব দিয়েছিল ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। এসএমএস করে অনুরোধ করেছিলেন ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকস। পরে অবসর ভেঙে আবারও সাদা পোশাকের ক্রিকেট খেলার সিদ্ধান্ত দেন মঈন।

রঙিন পোশাকে মনোযোগ দিতে ২০২১ সালে টেস্ট থেকে অবসরে গিয়েছিলেন মঈন। অধিনায়কের অনুরোধে অবসর ভেঙে ইংল্যান্ডের অ্যাশেজ স্কোয়াডে আসেন তারকা স্পিন-অলরাউন্ডার। তবে সিরিজ শেষেই জানিয়ে দিলেন, টেস্টে তাকে আর দেখা যাবে না।

অ্যাশেজে ব্যাটে-বলে নিজের কার্যকারিতা দেখিয়েছেন মঈন আলী। ২-০ ব্যবধানে পিছিয়ে পড়েও থেকে ইংল্যান্ডের সিরিজ ড্র’য়ে উল্লেখযোগ্য অবদান রেখেছেন তিনি। ইংলিশদের হয়ে ৬৮ টেস্টে ৫ সেঞ্চুরিতে ৩,০৯৪ রান ও ২০৪ উইকেট নিয়ে টেস্ট ক্যারিয়ারে ইতি টানলেন মঈন আলী।

Reneta

আগামী ২৫ জানুয়ারিতে ভারতে ইংল্যান্ডের ৫ ম্যাচের টেস্ট সিরিজ শুরু হেব । ম্যাচগুলো হবে হায়দরাবাদ, বিশাখাপাত্নাম, রাজকোট, রাঁচি ও ধর্মশালায়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অ্যাশেজইংল্যান্ডমঈনম্যাককালামলিড স্পোর্টসস্টোকস
শেয়ারTweetPin

সর্বশেষ

সুরসম্রাট আলাউদ্দিন আলীকে হারানোর ছয় বছর

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

জালের এক টানে ৪৬ মণ ইলিশ, বিক্রি ৪৮ লাখের বেশি

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কী ঘটতে চলেছে নেপালে, প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ ও সেনাপ্রধানের বৈঠক

আগস্ট ৮, ২০২৬

সাকিব-হৃদয়দের জাফনাকে হারিয়ে এলপিএল চ্যাম্পিয়ন গল গ্যালান্টস

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াতে ইসলামী

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT