চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ক্রিকেট আইনে যেসব বড় পরিবর্তন আনল এমসিসি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:২২ পূর্বাহ্ণ ০৪, ফেব্রুয়ারি ২০২৬
ক্রিকেট, স্পোর্টস
A A

বহুদিনের প্রচলিত নিয়মে বড় পরিবর্তন এনে ক্রিকেটের নতুন আইন প্রকাশ করেছে মেরিলিবোন ক্রিকেট ক্লাব (এমসিসি)। ক্রিকেট আইনের সর্বশেষ সংস্করণে ৪২টি ধারায় বেশকিছু সংশোধনী এনেছে সংস্থাটি। ২০২৬ সালের ১ অক্টোবর থেকে এসব পরিবর্তন কার্যকর হবে। এমসিসি বলেছে, পরিবর্তনের অন্যতম প্রধান কারণ ক্রিকেটকে অপেশাদার ক্রিকেটারদের জন্য সাশ্রয়ী ও সহজলভ্য করা। মঙ্গলবার ক্রিকেটের আইনপ্রণেতা এমসিসি ওয়েবসাইটে বিজ্ঞপ্তিতে তথ্যগুলো প্রকাশ করেছে।

২০১৭ সালের কোড কার্যকর হওয়ার পর এটি এমসিসির তৃতীয় বড় সংশোধন। ২০১৯ ও ২০২২ সালে আইন হালনাগাদ করা হয়েছিল।

শেষ ওভারে নাটক ফেরাতে নিয়ম বদল: দিনের শেষ ওভারে উইকেট পড়লে খেলা বন্ধ হয়ে যাওয়া ব্যাটিং দলের জন্য সুবিধাজনক এবং টেস্ট ম্যাচের নাটকীয়তা নষ্ট করে। কারণ এতে নতুন ব্যাটারকে কঠিন পরিস্থিতিতে খেলতে নামতে হয় না, অথচ পরদিন আবার বাকি বলগুলো খেলতেই হয়। এমসিসির ব্যাখ্যায় বলা হয়েছে, ‘শেষ ওভারে উইকেট পড়লে ব্যাটিং দল নতুন ব্যাটার পাঠাতে বাধ্য না হওয়াটা অন্যায্য। নতুন নিয়ম অনুযায়ী, পরিস্থিতি অনুকূলে থাকলে শেষ ওভার সম্পূর্ণ বল করতে হবে, উইকেট পড়লেও।’

সীমানায় ‘বানি হপ’ ক্যাচ: বাউন্ডারির বাইরে থেকে লাফিয়ে বল ভেতরে ঠেলে দিয়ে আবার এসে ক্যাচ নেয়া (বানি হপ) এখন আর আগের মতো সহজ হবে না। ফিল্ডার বাউন্ডারির বাইরে থেকে এসে শূন্যে থাকা অবস্থায় একবারই বল স্পর্শ করতে পারবেন। এরপর ক্যাচটি পূর্ণ করতে হলে তাকে অবশ্যই বাউন্ডারির ভেতরে থাকতে হবে। আইসিসি অবশ্য এরই মধ্যে প্লেয়িং কন্ডিশনে এই নিয়ম অন্তর্ভুক্ত করেছে।

ল্যামিনেটেড ব্যাট:  নতুন আইনে প্রাপ্তবয়স্কদের ক্লাব ক্রিকেটে ল্যামিনেটেড ব্যাট ব্যবহারের অনুমোদন দিয়েছে এমসিসি। বিভিন্ন ধরনের কাঠ একত্র করে তৈরি এই ব্যাটের দাম তুলনামূলক কম। দীর্ঘ সময় ধরে উইলো গাছ বড় হওয়া ও ব্যাটের চাহিদা বাড়ায় ব্যয় কমানোর উদ্যোগ হিসেবে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। ২০১৭ সালে কেবল জুনিয়র ক্রিকেটে ল্যামিনেটেড ব্যাট অনুমোদন দেয়া হয়েছিল।

ইনিংস ঘোষণা: ম্যাচের শেষ ইনিংসে কোন অধিনায়ক এখন থেকে ইনিংস ঘোষণা বা ডিক্লেয়ার করতে পারবেন না।

Reneta

‘হিট উইকেট’ আইনে স্পষ্ট সংজ্ঞা: হিট উইকেট আইনে দুটি গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে। নতুন সংজ্ঞা অনুযায়ী, ব্যাটার বল খেলার পর ভারসাম্য হারিয়ে কিছুক্ষণ পরও যদি স্টাম্পে পড়ে যান, তিনি আউট হবেন। তবে ব্যাটার ভারসাম্য ফেরানোর সময় কোন ফিল্ডারের সঙ্গে ধাক্কা লেগে স্টাম্পে পড়লে সেটি হিট উইকেট হবে না। ব্যাট হাত থেকে ছুটে সরাসরি স্টাম্পে লাগলে ব্যাটার আউট হবেন। কিন্তু ব্যাট আগে উইকেটকিপার বা অন্য খেলোয়াড়কে স্পর্শ করে পরে স্টাম্পে লাগলে তা আউট হিসেবে গণ্য হবে না।

ওভারথ্রো ও ডেড বল আইনে পরিবর্তন: ওভারথ্রো আইনে স্পষ্ট পার্থক্য করা হয়েছে ‘ওভারথ্রো’ ও ‘মিসফিল্ড’ এর মধ্যে। স্টাম্প লক্ষ্য করে বল ছোড়ার চেষ্টা ওভারথ্রো হিসেবে গণ্য হবে, তবে কেবল বল থামানো বা ফিল্ডারকে দেয়ার চেষ্টা মিসফিল্ড হিসেবে বিবেচিত হবে।

ডেড বল আইনেও বড় পরিবর্তন এসেছে। এখন বলকে ডেড ঘোষণা করতে আর বোলার বা উইকেটকিপারের হাতে থাকা বাধ্যতামূলক নয়। ফিল্ডারের হাতে বা মাঠে স্থির থাকলেও আম্পায়ার প্রয়োজনে বলকে ডেড ঘোষণা করতে পারবেন। এতে বিশেষ করে হাড্ডাহাড্ডি ম্যাচের শেষ বলের সিদ্ধান্ত নেয়া সহজ হবে মনে করছে এমসিসি।

কিপারের গ্লাভস: বোলার দৌড় শুরু করার সময় কিপারের গ্লাভস স্টাম্পের সামনে থাকতে পারবে, কিন্তু বল ছাড়ার মুহূর্তে তা অবশ্যই স্টাম্পের পেছনে নিতে হবে।

শর্ট রান: কোন ব্যাটসম্যান যদি ইচ্ছা করে শর্ট রান নেন, তার শাস্তি হিসেবে ৫ রান জরিমানা এবং পরের বলে কোন ব্যাটসম্যান স্ট্রাইকে থাকবেন, সেটি ফিল্ডিং দল ঠিক করবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইসিসিইংল্যান্ডএমসিসিবাংলাদেশলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

জুলাই গণঅভ্যুত্থান: পরিবর্তনের দুই বছর, সামনে নতুন চ্যালেঞ্জ

আগস্ট ৬, ২০২৬

গোল করার দক্ষতায় বিশেষ জোর হকি কোচ গেরহার্ডের

আগস্ট ৬, ২০২৬

দুই দেশের সম্পর্ক কোনদিকে যাবে ‘সিদ্ধান্তটা ভারতকে নিতে হবে’: শামা ওবায়েদ

আগস্ট ৬, ২০২৬

রিয়ালে হল না, এবার বার্সার সাথে চুক্তির আগ্রহ রদ্রির

আগস্ট ৬, ২০২৬

জুলাই গণঅভ্যুত্থানের তথ্যচিত্রে ত্রুটির বিষয়ে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের দুঃখ প্রকাশ

আগস্ট ৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT