চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আর্সেনাল ম্যাচে নিষিদ্ধ হতে পারেন এমবাপে-ভিনিসিয়াস

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৩৭ অপরাহ্ণ ২৭, মার্চ ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A
এমবাপে ও ভিনিসিয়াস রিয়াল মাদ্রিদ খেলোয়াড়রা মাঠে একসঙ্গে. Channel i News - চ্যানেল আই নিউজ

অ্যাটলেটিকো মাদ্রিদকে টাইব্রেকারে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে রিয়াল মাদ্রিদ। শেষ আটের লড়াইয়ে লস ব্লাঙ্কোসদের সামনে আর্সেনাল। প্রিমিয়ার লিগ জায়ান্ট ক্লাবটির বিপক্ষে ম্যাচে নিষিদ্ধ হতে পারেন মাদ্রিদের দুই তারকা কাইলিয়ান এমবাপে ও ভিনিসিয়াস জুনিয়র। অশালীন আচরণের অভিযোগে উয়েফা তদন্ত শুরু করার পর রিয়ালের চার খেলোয়াড়ের মধ্যে নাম রয়েছে তাদের।

গত ১২ মার্চ শেষ ষোলোর লড়াইয়ে অ্যাটলেটিকো ম্যাচে অশালীন আচরণের অভিযোগ তাদের বিরুদ্ধে। এমবাপে ও ভিনিসিয়াসের পাশাপাশি অভিযুক্তের তালিকায় আছেন অ্যান্টোনিও রুডিগার ও দানি সেবালসো। তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ তদন্তে উয়েফা একজন আইন ও শৃঙ্খলা পরিদর্শক নিয়োগ করেছে।

মেট্রোপলিটানোতে অ্যাটলেটিকো ম্যাচ শেষে চার ফুটবলারের উদযাপন নিয়ে প্রশ্ন উঠেছে। অভিযোগ রয়েছে কোমর ধরে উদযাপন করেছেন তারা। তাদের উদযাপনের ধরণ পর্যবেক্ষণ করছে উয়েফা।

Banglabid

অভিযোগ প্রমাণিত হলে এবং দোষী সাব্যস্ত হলে নিষেধাজ্ঞা এবং জরিমানার মুখোমুখি হতে পারেন এই চারজন। নিষিদ্ধ হলে আগামী ৮ এপ্রিল এমিরেটস স্টেডিয়ামে আর্সেনালের বিপক্ষে খেলতে না পারার শঙ্কা রয়েছেন এমবাপে-ভিনিসিয়াসদের। অবশ্য রিয়াল মাদ্রিদের চার খেলোয়াড়কে কী শাস্তি দেওয়া হতে পারে তা স্পষ্ট নয়, এমনকি আর্সেনালের বিপক্ষে খেলার আগে তদন্তের নিষ্পত্তি হবে কিনা তাও নিশ্চিত নয়।

একই অপরাধে গতবছর জুড বেলিংহামকে ৩০ হাজার ইউরো জরিমানা করা হয়েছিল এবং কোমর ধরে থাকার অঙ্গভঙ্গিতে এক ম্যাচের জন্য স্থগিত নিষেধাজ্ঞা দেয়া হয়েছিল। স্লোভাকিয়ার বিপক্ষে ইংল্যান্ডের ২-১ গোলে জয়ের পর সমতাসূচক গোল করার পর এই মিডফিল্ডার কোমর ধরে উদযাপন করেছিলেন।

২০১৯ সালে, চ্যাম্পিয়ন্স লিগে জুভেন্টাসের বিপক্ষে একই রকম উদযাপনের জন্য অ্যাটলেটিকো মাদ্রিদের বস দিয়েগো সিমিওনেকে ২০ হাজার ইউরো জরিমানা করা হয়েছিল।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আর্সেনালউয়েফাএমবাপেচ্যাম্পিয়ন্স লিগ-২০২৫ভিনিসিয়াসরিয়াল মাদ্রিদলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

জুলাই আন্দোলনে ইন্টারনেট ‘স্লো’ নিয়ে নতুন করে যা জানা গেল

আগস্ট ৯, ২০২৬

রাষ্ট্রপতি পদে অলি আহমদকে ১১ দলীয় জোটের প্রার্থী ঘোষণা

আগস্ট ৯, ২০২৬

মানিকগঞ্জে শহীদ মিনার থেকে এক কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার

আগস্ট ৯, ২০২৬

খেলতে খেলতেই বিজ্ঞান শিখবে শিশুরা, প্রাথমিকের কারিকুলামে ‘সায়েন্স টয়’

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

বন্যার্তদের হাতে ঘরের চাবি তুলে দিতে বাঁশখালী পৌঁছেছেন প্রধানমন্ত্রী

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT