চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লা লিগা শুরুর আগেই এমবাপেকে চায় রিয়াল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:০২ পূর্বাহ্ণ ৩১, জুলাই ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A
এমবাপে প্যারিস সেন্ট জার্মেইর জার্সিতে পোজ দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

নতুন মৌসুম শুরুর আগে প্রীতি ‘এল ক্ল্যাসিকো’তে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার বিপক্ষে জয় পায়নি রিয়াল মাদ্রিদ। কোচ কার্লো আনচেলত্তির কপালে দুশ্চিন্তার ভাঁজ। যে কারণে নতুন মৌসুম শুরুর আগে দল গোছাতে চান। আলোচনায় থাকা এমবাপেকে রিয়াল দলে চায় মৌসুম শুরুর আগেই।

ইএসপিএন জানাচ্ছে, রিয়াল এখনও পিএসজির সঙ্গে আলোচনা করতে রাজি আছে। কিন্তু পিএসজি চায় এমবাপের সঙ্গে নতুন করে চুক্তি নবায়ন করতে। এমনকি রিয়াল মাদ্রিদে যাওয়া ঠেকাতে ১২ হাজার কোটি টাকায় ১০ বছরের জন্য চুক্তির প্রস্তাবও দিয়েছে ফরাসি তারকাকে।

এদিকে লিওনেল মেসি দল ছাড়ার পর পিএসজিকে চিঠি দিয়ে ২৪ বর্ষী এমবাপেও জানিয়েছেন, ২০২৪ সালের জুনে চুক্তির মেয়াদ পূর্ণ করে চলে যাবেন। তাতেই বাধে বিপত্তি। মেসির মতো ফ্রি এজেন্ট হিসেবে ফরাসি তারকাকে ছাড়তে চায় না ক্লাবটি।

Banglabid

এমবাপেকে পেতে ২০২৪ সাল পর্যন্ত রিয়াল অপেক্ষা করবে, এমন বললেও এখন নতুন মৌসুম শুরুর আগেই লস ব্লাঙ্কোসরা চায় তাকে। ফ্রি এজেন্ট হলে প্রিমিয়ার লিগের ক্লাবগুলোর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে, তাই এখনই এমবাপে আলোচনার সমাধান করতে চায় রিয়াল।

ফ্রান্সের হয়ে ২০১৮ বিশ্বকাপজয়ী এমবাপেকে ২০ কোটি ইউরোতে ২০২৯ সাল পর্যন্ত চুক্তির প্রস্তাব দেবে রিয়াল। এমনকি এমবাপের জন্য করিম বেনজেমার ৯ নম্বর জার্সিটিও ফাঁকা রেখেছে তারা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আনচেলত্তিএমবাপেপিএসজিরিয়াললা লিগালিগ ওয়ানলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

এসএসসিতে কুমিল্লা জেলায় প্রথম ইভা

আগস্ট ১২, ২০২৬

বিটিভির ডিজি হিসেবে কাজী জেসিনের প্রথম কার্যদিবস

আগস্ট ১১, ২০২৬

মোস্তাফিজকে আবারও রেখে দিলেও সাকিব-তাসকিনকে ছেড়ে দিয়েছে দল

আগস্ট ১১, ২০২৬

আবারও মেসি-সুয়ারেজের সাথে জুটি গড়তে পারেন নেইমার

আগস্ট ১১, ২০২৬

জীবন বাঁচাতে ও পরিবেশ রক্ষায় গাছের কোন বিকল্প নেই: ময়মনসিংহ জেলা প্রশাসক

আগস্ট ১১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT