চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বেনফিকার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে এমবাপেকে পাচ্ছে না রিয়াল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:১৬ পূর্বাহ্ণ ২৫, ফেব্রুয়ারি ২০২৬
ফুটবল, স্পোর্টস
A A

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

চ্যাম্পিয়ন্স লিগে প্লে-অফের গুরুত্বপূর্ণ ম্যাচে ফরোয়ার্ড কাইলিয়ান এমবাপেকে পাওয়া নিয়ে শঙ্কায় রিয়াল মাদ্রিদ। ক্রমাগত হাঁটুর ব্যথার কারণে বেনফিকার বিপক্ষে শেষ মুহূর্তে তার বাদ পড়ার সম্ভাবনা বেশি। স্প্যানিশ গণমাধ্যম বলছে, তারকা স্ট্রাইকারকে পাচ্ছেই না রিয়াল। সান্তিয়াগো বার্নাব্যুতে বুধবার রাতে নামছে দুদল।

কয়েক সপ্তাহ ধরে বাঁ-পায়ের হাঁটুর চোটে ভুগছেন ২৭ বর্ষী ফরাসি তারকা। সমস্যা জয়েন্টের বাইরের লিগামেন্টের সাথে সম্পর্কিত এবং ক্রিসমাসের ছুটির আগে থেকে তাকে সমস্যায় ফেলেছে। আসরে ১৩ গোল করে সর্বোচ্চের তালিকায় শীর্ষে এমবাপে।

মঙ্গলবার এমবাপে রিয়াল মাদ্রিদের অনুশীলন সেশন ছেড়ে চলে যান। কারণ হাঁটুর ব্যথা আরও বেড়ে যাওয়া। রিয়াল এখনও বেনফিকা ম্যাচের জন্য খেলোয়াড় তালিকা প্রকাশ করেনি।

রিয়াল কোচ আলভারো আরবেলোয়া মঙ্গলবার বলেছিলেন, এমবাপেকে ‘খেলানোর জন্য প্রস্তুত’ রাখা হচ্ছে এবং ব্যথার মধ্যেও খেলার ক্ষেত্রে তার ‘প্রভাব বেশ মূল্যবান’ বলে মনে করেন। তাকে বিশ্রাম দেয়া হবে কিনা পরে সিদ্ধান্ত নেয়া হবে।

রিয়ালের জন্য আরও বাজে খবর হল- ডিন হুইজসেন বেনফিকার বিপক্ষে খেলবেন না। তিনি মঙ্গলবার অনুশীলন করেননি, কাফ মাসলে সমস্যা দেখা দিয়েছে। স্প্যানিশ তারকা সপ্তাহের শেষ ম্যাচে ওসাসুনার বিপক্ষেও খেলতে পারবেন না। গেটাফের বিপক্ষে খেলা নির্ভর করছে চোটের কতটা উন্নতি সেটির উপর।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এমবাপেওসাসুনাগেটাফেফ্রান্সবেনফিকারিয়াললিড স্পোর্টসহুইজসেন
শেয়ারTweetPin

সর্বশেষ

ওয়ারিকানে বিধ্বস্ত পাকিস্তান, সাজিদ-উসমানে ধুঁকছে ওয়েস্ট ইন্ডিজ

আগস্ট ৫, ২০২৬
ছবি: প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস (সংগৃহীত)।

জুলাই গণঅভ্যুত্থান জাতির ঐক্যের শক্তির প্রতীক: ড. ইউনূস

আগস্ট ৫, ২০২৬

জুলাইয়ের চেতনায় ঢাকায় দুই মেগা কনসার্ট

আগস্ট ৫, ২০২৬

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬ দশমিক ৫৯৩ বিলিয়ন ডলার

আগস্ট ৫, ২০২৬
ছবি: প্রতিনিধি।

নায়াগ্রা ফলসের মেরিনল্যান্ড থেকে যুক্তরাষ্ট্রে সরানো হলো ৭টি তিমি

আগস্ট ৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT