বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের সদস্য মাজাহারুল ইসলাম মাহবুব মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মাহবুবের মৃত্যুতে শোকাহত ক্র্যাব কার্য নির্বাহী কমিটি এবং ক্র্যাব পরিবার।
শুক্রবার ২২ ডিসেম্বর সকালে পলাশীর বাসায় হঠাৎ অসুস্থ বোধ করলে মাহবুবকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে সকাল ৯ টায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান মাহবুব।
মাহবুবের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ক্র্যাবের সভাপতি মির্জা মেহেদী তমাল ও সাধারণ সম্পাদক মামুনূর রশীদসহ কার্যনির্বাহী কমিটি । শোকসন্তপ্ত পরিবারের প্রতি তারা সমবেদনা জ্ঞাপন করেছেন।
মৃত্যুর পরে মাহবুবের মরদেহ পলাশীর বাসায় নেওয়া হয়েছে। শুক্রবার দুপুর আড়াইটায় মাহবুবের মরদেহ ডিআরইউ চত্বরে নেওয়া হবে। সেখানে জানাজা শেষে মাহবুবকে আজিমপুর কবরস্থানে দাফন করা হবে ।







