বিনোদন

সেন্সর পেলো ‘ময়ূরাক্ষী’, ঈদের পর মুক্তি

নতুন বছরের শুভেচ্ছা জানাতে গাড়িতে বসে থাকা দুই ব্যক্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

গাড়ির ভিতরে বসে থাকা একজন নারী ও একজন পুরুষ, রাতের পরিবেশে হাসিমুখে ছবি তোলা।. Channel i News – চ্যানেল আই নিউজ

সেন্সর ছাড়পত্র পেয়েছে বহুল আলোচিত চলচ্চিত্র ‘ময়ূরাক্ষী’। ছবিটির নির্মাতা রাশিদ পলাশ তথ্যটি নিশ্চিত করেছেন। তিনি আরও জানান, শিগগির ছবিটির সেন্সর সার্টিফিকেট হাতে পাবেন।

ঈদের পর ছবিটি মুক্তি দেওয়ার পরিকল্পনা করছেন নির্মাতা। তিনি বলেন, ‘ঈদে অনেক ছবির ভিড়ে আমাদের ছবিটা দিতে চাই না। তাই ঈদের পর ছবিটি দর্শকের কাছে নিয়ে যেতে চাই আমরা। খুব শিগগিরই ছবির রিলিজ ডেট ঘোষণা করবো আমরা।’

পোস্টার রিলিজের মাধ্যমেই আজ ইন্টারন্যাশনালের এই ছবিটির আনুষ্ঠানিক প্রচারণা শুরু হবে।

গোলাম রাব্বানীর গল্প, চিত্রনাট্য ও সংলাপে ছবির প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন ইয়ামিন হক ববি, সুদীপ বিশ্বাস দ্বীপ।

অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন, সাদিয়া মাহি, সুমিত সেনগুপ্ত, ফারজানা ছবি, সমু চৌধুরী, দীপক সুমন, সাবিনা পুঁথি, ফারুক, দীপক সুমন, মুহিন খান, মানিক শাহ, জুলফিকার চঞ্চলসহ অনেকেই।

রয় সন্দীপের চিত্রগ্রহণে ঢাকার বিভিন্ন লোকশনে ছবিটির শুটিং হয়। ছবির সংগীত পরিচালনা করেছেন জাহিদ নিরব, সাউন্ডে কাজ করেছেন রিপন নাথ। গান গেয়েছেন মুহিন খান, পুর্নতা, তরসা, জাহিদ নিরব।

বিষয়:ইয়ামিন হক ববি ময়ূরাক্ষী রাশিদ পলাশ সেন্সর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…