বিনোদন

মুক্তির অনুমতি পেল শাকিবের ‘রকস্টার’

মুক্তির অনুমতি পেল শাকিবের ‘রকস্টার’
অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড থেকে মুক্তির অনুমতি পেল ঢাকাই সিনেমার সবচেয়ে বড় তারকা শাকিব খানের আসন্ন ঈদুল আযহার ছবি ‘রকস্টার’।

শনিবার সন্ধ্যায় চ্যানেল আই অনলাইনকে সার্টিফিকেশন বোর্ডের সদস্য অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ বলেন, মুক্তির অনুমতি দেয়া হয়েছে।

চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের উপ-পরিচালক মইনদ্দিন বলেন, ‘রকস্টার’ কর্তৃপক্ষের হাতে এখনো সার্টিফিকেট দেয়া হয়নি, সেটা প্রক্রিয়াধীন আছে। কিছুক্ষণের মধ্যে সেটা দেয়া হবে।

ইতোমধ্যে রকস্টারের গান ও টিজার সাড়া ফেলেছে। আগ্রহ বাড়িয়েছে সিনেমা প্রেমীদের। নেটিজেনরা বলছেন, ঈদে চমক দেখাতে পারে রকস্টার। সেইসঙ্গে নতুন শাকিব খানকে দেখার জন্য মুখিয়ে আছেন দর্শক।

আজমান রুশো পরিচালিত ‘রকস্টার’ সিনেমায় শাকিবের সঙ্গে অভিনয় করেছেন সাবিলা নূর, তানজিয়া মিথিলা, সুনিধি নায়েক, তারিক আনাম খানসহ অনেকে। সান মোশন পিকচার্সের ব্যানারে সিনেমাটির প্রযোজনা করেছেন অঞ্জন চৌধুরী পিন্টু।

দেশে মুক্তির পাশাপাশি স্বপ্ন স্কেয়ার ক্রো-এর পরিবেশনায় আগামী ৫ জুন থেকে রকস্টার একযোগে মুক্তি পাবে আমেরিকা, কানাডা ও ইউকে-তে।

বিষয়:চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডমিথিলারকস্টারলিড বিনোদনশাকিব খানসাবিলা
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…