চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আপনারা দমে যাবেন না, চ্যালেঞ্জ নেওয়া শিখুন: মেয়র আতিক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৪৫ অপরাহ্ণ ২৪, আগস্ট ২০২২
অর্থনীতি
A A

বেকারত্ব কমাতে দক্ষ হতে হবে জানিয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো.আতিকুল ইসলাম বলেছেন জীবনে জোয়ার ভাটা আসবেই। দমে গেলে চলবে না, আমি দমে যাই নি, চ্যালেঞ্জ নেওয়া শিখবে হবে। 

বুধবার ২৪ আগস্ট সন্ধ্যায় রাজধানীর আগারগাঁওয়ের পর্যটন ভবনে ঐক্য এসএমই ডিজিটাল ইনস্টিটিউটের সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মেয়র আতিক বলেন, রানা প্লাজা ধ্বংসের পর যখন আমাদের পণ্য মেড ইন বাংলাদেশ সবাই উন্নত বিশ্বের ব্যবসায়ীরা নিতে অনাগ্রহ প্রকাশ করছিল। তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রেরণায় আমি সেই চ্যালেঞ্জ গ্রহণ করেছিলাম এবং কিছুদিনের মধ্যেই সফলতা অর্জন করে প্রধানমন্ত্রীকে ফিরিয়ে দিয়েছিলাম ‘মেড ইন বাংলাদেশ উইথ প্রাইড’।

মেয়র বলেন, উদ্যোক্তাদের ট্রেনিং জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল ইনস্টিটিউট করে দিয়েছেন। আমি নিজে যখন উদ্যোক্তা ছিলাম, অনেক ঘাত প্রতিঘাত সহ্য করতে হয়েছে। আমি দমে যাই নি। চ্যালেঞ্জ নিয়েছিলাম। আপনারাও দমে যাবেন না। চ্যালেঞ্জ নিয়ে নিজেদের লক্ষ্য পূরণ করুন। আমি দুহাতে তিনটি স্যুটকেট নিয়ে ম্যানহাটনের পথে পথে ঘুরেছি। চ্যালেঞ্জ নিয়েছিলাম। সেটা করেছি।

মেয়র আতিক বলেন, ‘আমি আতিক মাত্র ৪০টা মেশিন দিয়ে নিজের প্রতিষ্ঠানের কাজ শুরু করেছিলাম। বর্তমানে আমার ১২ হাজার মেশিন ও ১৯ হাজার জনবল রয়েছে। আমাদের শেখার শেষ নেই, প্রতিনিয়ত শিখতে হবে। বঙ্গবন্ধু বলেছিলেন, বাঙালিকে দাবিয়ে রাখা যাবে না, আমাদের তরুণ প্রজন্মকেও দাবিয়ে রাখা যাবে না।’

অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন বাংলাদেশ শিল্প কারগরি সহায়তা কেন্দ্রের (বিটাক) মহাপরিচালক আনোয়ার হোসেন চৌধুরী, জাতীয় পুরস্কার প্রাপ্ত উদ্যোক্তা গাজী তৌহিদুর রহমানসহ অন্যান্যরা।

Reneta

ঐক্য এসএমই ডিজিটাল ইনস্টিটিউটের পক্ষ থেকে ১০০ জন তরুণ উদ্যোক্তাদের সার্টিফিকেট বিতরণ করা হয়।

অনুষ্ঠানে ভার্চুয়ালি উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন ঐক্য ফাউন্ডশনের সভাপতি বিশিষ্ট নারী উদ্যোক্তা শাহীন আক্তার রেনী।

উপস্থিত ছিলেন ঐক্য ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অপু মাহফুজসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

দেশের কুটির, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের বিকাশ এবং এই খাতের টেকসই উন্নয়নে অবদান রাখছে ঐক্য ফাউন্ডেশন। দেশের কুটির, মাইক্রো, ক্ষুদ্র, মাঝারি উদ্যোক্তাদের নিয়ে প্রথম টেলিভিশন অনুষ্ঠান ‘উদ্যোক্তা’ পরিচালনা করছে ঐক্য। বাংলাদেশের ক্ষুদ্র ও মাঝারী উদ্যোক্তাদের সর্ববৃহৎ অনলাইন মার্কেট www.oikko.com.bd তৈরি করেছে ঐক্য ফাউন্ডেশন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঐক্য ফাউন্ডেশন
শেয়ারTweetPin

সর্বশেষ

ব্রাজিল-জাপান লড়াই: পরিসংখ্যান কী বলছে

জুন ২৯, ২০২৬

জার্মানির বিপক্ষে ‘জীবনের সেরা সুযোগ’ কাজে লাগাতে চায় প্যারাগুয়ে

জুন ২৯, ২০২৬

ফ্রান্সের পর জার্মানিতে ইতিহাসের সর্বোচ্চ তাপমাত্রা

জুন ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

সাংবাদিক শ্যামল, বাবু, রূপা ও শাকিলের আটকাদেশ অব্যাহত: সিজেএর উদ্বেগ

জুন ২৯, ২০২৬

অর্থনীতিকে পুনরুদ্ধার, উত্তরণ ও পুনর্গঠনের তিন ধাপে এগোবে সরকার: প্রধানমন্ত্রী

জুন ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT