চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এদেশ সবার, সবাই আমরা এদেশের নাগরিক: সেনাপ্রধান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৪৪ অপরাহ্ণ ১৬, আগস্ট ২০২৫
- টপ লিড নিউজ, ধর্ম ও জীবন, বাংলাদেশ
A A
সেনাপ্রধানের সংবাদ সম্মেলনে বিভিন্ন মিডিয়া প্রতিনিধির প্রশ্নের উত্তর. Channel i News - চ্যানেল আই নিউজ

সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, ভগবান শ্রীকৃষ্ণের আদর্শ এখান থেকে সব জায়গায় ছড়িয়ে পড়ুক। শ্রীকৃষ্ণের আদর্শের ভিত্তিতে আমরা সুন্দরভাবে এই দেশে একসাথে বাস করব। নানা ধর্মের মানুষ মিলিয়ে এদেশ সবার, সবাই আমরা এ দেশের নাগরিক বলেও উল্লেখ করেন তিনি।

শনিবার (১৬ আগস্ট) বিকেলে রাজধানীর পলাশীর মোড়ে জন্মাষ্টমীর শোভাযাত্রা উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

সেনাপ্রধান বলেন, এই দেশে, এই সম্প্রীতির বাংলাদেশ যেভাবে শত শত বছর ধরে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিষ্টান পাহাড়ি বাঙালি উপজাতি সবাই মিলে আমরা অত্যন্ত শান্তি-সম্প্রীতির সাথে বসবাস করছি। আজকের এই দিনে আমাদের অঙ্গীকার হবে, সেই সম্প্রীতি, সেই সৌহার্দপূর্ণ পরিবেশ আমরা একসাথে বজায় রাখব।

সেনাপ্রধান বলেন, এ দেশ সবার, সবাই আমরা এ দেশের নাগরিক। এ দেশের সবার অধিকার আছে। কোন ধর্ম, বর্ণ, জাতির গোত্রের মধ্যে কোন ভেদাভেদ থাকবে না। সবাই মিলে এক হয়ে কাজ করব। সেভাবে আমরা সোনালী দিনগুলো দেখতে চাই।

সেনাপ্রধান আরও বলেন, ধর্মীয় স্থিতিশীলতা বজায় রাখতে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী সবাই মিলে সবসময় আপনাদের পাশে থাকব। আপনাদের সাথে এক হয়ে কাজ করে যাব। আপনার নিশ্চিন্তে এ দেশে বসবাস করবেন। সবাই আজকের এই আনন্দ ভাগাভাগি করে নিব। আশা করি এ উৎসব সবসময় জারি থাকবে।

অনুষ্ঠানে বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান বলেন, শ্রীকৃষ্ণের শিক্ষা শুধু অসত্য ও অন্যায়ের বিরুদ্ধে সাহসই যোগায় না, ন্যায়ের পথেও চলতে শেখায়।

Reneta

নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান বলেন, আসুন, পারস্পরিক সহনশীলতার মাধ্যমে দেশকে আরও শক্তিশালী করি। শ্রীকৃষ্ণ যেন সমাজে ন্যায় ও আলোর সত্য প্রজ্জ্বলিত করেন।

পরে প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে তিন বাহিনীর প্রধান জন্মাষ্টমীর শোভাযাত্রার শুভ উদ্বোধন ঘোষণা করেন। পলাশীর মোড় থেকে শুরু হয় জন্মাষ্টমীর বর্ণাঢ্য শোভাযাত্রা। শোভাযাত্রাটি রাজধানীর বাহাদুর শাহ পার্কে গিয়ে শেষ হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জেনারেল ওয়াকার-উজ-জামানপ্রদীপ প্রজ্জ্বলনভগবান শ্রীকৃষ্ণশুভ জন্মাষ্টমীশোভাযাত্রা
শেয়ারTweetPin

সর্বশেষ

নতুন ধারা বাংলাদেশের মোমিন মেহেদী ও শান্তাসহ গ্রেপ্তার ৬

আগস্ট ৫, ২০২৬

জুলাই জাদুঘরের টিকিটের দাম কত, অনলাইনে কাটবেন যেভাবে

আগস্ট ৫, ২০২৬

রোমে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় লেবানন-ইসরায়েলের সপ্তম দফা বৈঠক

আগস্ট ৫, ২০২৬

মঞ্চে ডেকে ড. ইউনূসকে পাশে বসালেন প্রধানমন্ত্রী

আগস্ট ৫, ২০২৬
ছবি: প্রতিনিধি।

সারাদেশে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

আগস্ট ৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT