শিক্ষা

ইসলামী বিশ্ববিদ্যালয়ে জন্মাষ্টমী উদযাপিত

ইসলামী বিশ্ববিদ্যালয়ে জন্মাষ্টমী উৎসবের আয়োজন, বক্তা ও দর্শক উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

ইসলামী বিশ্ববিদ্যালয়ে জন্মাষ্টমী উৎসবের আয়োজন, বক্তা বক্তব্য দিচ্ছেন, দর্শক উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ আবির্ভাব তিথি জন্মাষ্টমী উপলক্ষে বিগত বছরগুলোর মতোই এ বছরও ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ-উৎসবের মধ্য দিয়ে পূজা-অর্চনা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৬ আগস্ট) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের থানা গেটসংলগ্ন সবুজ চত্বরে পূজা ও প্রার্থনা সম্পন্ন হয়।

পূজা উদযাপন পরিষদের সভাপতি ও হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের অধ্যাপক ড. অরবিন্দ সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক নয়ন কুমার রাজবংশী, বিশ্ববিদ্যালয়ের আইন উপদেষ্টা অ্যাডভোকেট সুব্রত কুমার চক্রবর্তী, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্মণ, বাংলা বিভাগের অধ্যাপক ড. তপন কুমার রায়সহ তিন শতাধিক শিক্ষার্থী।

অনুষ্ঠানে অধ্যাপক অরবিন্দ সাহা বলেন, ‘ভগবান কৃষ্ণ সাম্য, ন্যায়, সত্য ও কল্যাণের বার্তা দিয়েছেন। তার আদর্শ আমাদের জীবনকে আলোকিত করবে এবং সমাজে শান্তি, সম্প্রীতি ও ন্যায় প্রতিষ্ঠিত হবে।’

হিন্দু পুরাণ মতে, ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে ভগবান শ্রীকৃষ্ণের জন্ম হয়। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, অন্যায়-অত্যাচার যখন সমাজকে গ্রাস করতে উদ্যত হয়েছিল, তখন মানবকল্যাণ ও ন্যায় প্রতিষ্ঠার জন্য মহাবতার ভগবান কৃষ্ণের আবির্ভাব ঘটে।

বিষয়:শুভ জন্মাষ্টমী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…