চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মস্কোতে বাংলাদেশি ছবির বিশেষ স্বীকৃতি

ফেডারেশন অব ফিল্ম সোসাইটি কর্তৃক ‘স্পেশাল মেনশন’ জিতলো বাংলাদেশি ছবি ‘মাস্তুল’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:১৩ অপরাহ্ণ ২৪, এপ্রিল ২০২৫
বিনোদন
A A
মস্কোতে বাংলাদেশি ছবি নিয়ে চ্যানেল আই অনলাইন সংবাদ. Channel i News - চ্যানেল আই নিউজ

“প্রাত্যহিক জীবনের প্রতি মানবিক দৃষ্টিভঙ্গির জন্য”- ফেডারেশন অব ফিল্ম সোসাইটি কর্তৃক ‘স্পেশাল মেনশন এওয়ার্ড’ (জুরি) জিতেছে বাংলাদেশি সিনেমা ‘মাস্তুল’। মস্কোর স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে নির্মাতা মোহাম্মদ নূরুজ্জামানের হাতে এই প্রশংসাপত্র তুলে দেন ফেডারেশন অব ফিল্ম সোসাইটি কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) স্থানীয় সময় রাত সোয়া ৮টায় বসছে মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৪৭তম আসরের সমাপনী অনুষ্ঠান। তারআগে সকালে হয়ে গেল ‘ফার্স্ট প্রাইজ’ সেরেমনি। যেখানে স্পেশাল মেনশন এওয়ার্ড জিতলো ‘মাস্তুল’।

মস্কো থেকে নির্মাতা এ বিষয়ে বলেন, “মস্কোতে ‘মাস্তুল’ এর প্রিমিয়ারে ভূয়সী প্রশংসা পেয়েছি। বিভিন্ন দেশের সাধারণ দর্শক থেকে ফিল্ম ক্রিটিক, সাংবাদিকরা সিনেমাটি নিয়ে আগ্রহ প্রকাশ করেছেন। বিভিন্ন খুঁটিনাটি বিষয়ে জানতে চেয়েছেন। ‘মাস্তুল’ নিয়ে এতো মানুষের আগ্রহই আমার কাছে বড় প্রাপ্তি বলে মনে হয়েছে। এরমধ্যে ফার্স্ট প্রাইজ সেরেমনিতে ‘ফেডারেশন অব ফিল্ম সোসাইটি’ কর্তৃক ‘স্পেশাল মেনশন’ পাওয়া সন্দেহাতীতভাবে ‘মাস্তুল’-এর জন্য বিশেষ অর্জন!”

Banglabid

পুরস্কার প্রদানের মধ্য দিয়ে ৪৭তম মস্কো চলচ্চিত্র উৎসবের পর্দা নামছে বাংলাদেশ সময় বৃহস্পতিবার মধ্য রাতে। পুরস্কার প্রদান অনুষ্ঠানে ‘মাস্তুল’ চমক দেখাতে পারবে কিনা, এমন প্রশ্নে নির্মাতা বলেন,“আসলে মস্কোর এতো এমন প্রেস্টিজিয়াস উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে যখন ‘মাস্তুল’ নির্বাচিত হওয়ার খবর পেয়েছিলাম, সেটাই ছিলো আমার জন্য বড় চমক। তারউপর মস্কোতে মানুষ ছবিটি দেখেছে, প্রশংসা করেছে- অন্য একটা স্বাধীন সংগঠনের তরফে ‘স্পেশাল মেনশন’ও পেলাম, আর কী চাই!”

বাংলাদেশি ব্যক্তি মস্কোতে সম্মাননা পত্র গ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ মাস্তুল ছাড়াও ফার্স্ট প্রাইজ-স্লটে ‘নেটপ্যাক জুরি পুরস্কার’ জিতেছে ভারতীয় খাশিয়া ভাষার ছবি ‘এলেসিয়াম’। এটি পরিচালনা করেছেন প্রদীপ কুর্বা, রুশ চলচ্চিত্র সমালোচকদের জুরি পুরস্কার পেয়েছে আর্জেন্টিনার ছবি ‘নন স্ট্যান্ডার্ড থিংকিং’- এটি পরিচালনা করেছেন মারিয়ানো ওয়াটার। আন্তর্জাতিক সিনেমা ক্লাব ফেডারেশনের তরফে ‘বিশেষ স্বীকৃতি’ পেয়েছে কাজাখস্তানের ছবি ‘ইভাকউশন’, পরিচালনা করেছেন ফারহাত শারিপভ। নন-ফিকশন ফিল্ম ও টিভি গিল্ডের জুরি পুরস্কার পেয়েছে চীনের ছবি ‘আন্ট হু এন্ড হার প্যারাডাইস গারডেন’, এটি পরিচালনা করেছেন পান ঝিৎসি। দর্শক বিচারে সেরা ছবির পুরস্কার পেয়েছে রাশিয়ার ছবি ‘টু ইন ওয়ান লাইফ, নট কাউন্টিং ডগস’, পরিচালনা করেছেন আন্দ্রেই জাইতসেভ।

জলে ভাসমান জাহাজীদের গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘মাস্তুল’। সিনেমাটিতে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, দীপক সুমন, আমিনুর রহমান মুকুল, আরিফ হাসান, সিফাত বন্যা প্রমুখ। ছবিটির ডিজিটাল ডিস্ট্রিবিউশন ও প্রমোশনে আছে টঙঘর টকিজ।

Reneta

উৎসব শেষের দিন (২৪ এপ্রিল) মস্কোর স্থানীয় সময় রাত ৮টায় রয়েছে ‘মাস্তুল’-এর আরো একটি প্রদর্শনী। সব ঠিক থাকলে আগামি ২৬ এপ্রিল ঢাকায় ফিরবে টিম মাস্তুল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ফেডারেশন অব ফিল্ম সোসাইটিমস্কোমাস্তুলমোহাম্মদ নূরুজ্জামানলিড বিনোদনসিনেমা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

জলবায়ু দুর্যোগ মোকাবেলায় আর্থিক খাতের ভূমিকা কতটা জরুরি?

পরবর্তী

জাতীয় স্বার্থকে বড় করে দেখলেন বাংলাদেশ ব্যাংক গভর্নর ড. মনসুর

পরবর্তী
বাংলাদেশ ব্যাংক গভর্নর ড. মনসুরের ছবি, পেশাদার ও আত্মবিশ্বাসী. Channel i News - চ্যানেল আই নিউজ

জাতীয় স্বার্থকে বড় করে দেখলেন বাংলাদেশ ব্যাংক গভর্নর ড. মনসুর

ট্রাম্পের ছবি ও আন্তর্জাতিক বাণিজ্য সম্পর্কিত তথ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

শুল্ক আরোপ নিয়ে মার্কিন প্রেসিডেন্টের বিরুদ্ধে ১২ অঙ্গরাজ্যের মামলা

সর্বশেষ

ছবি: সংগৃহীত

দিন শেষে ক্লান্তি শুধু শরীরে নয়, মনে জমে কেন?

আগস্ট ২৩, ২০২৬

‘টক্সিক’-এর প্রচারণা অনুষ্ঠানে যশকে দেখতে গিয়ে আহত ২ ছাত্র

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

স্লিপার বাসের বৈধতার দাবিতে বনানীতে সড়ক অবরোধ

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

মুখোশধারীদের গুলি-ককটেল হামলা, পথে থাকা স্কুলশিক্ষকসহ আহত ৩

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

লাইসেন্সবিহীন অটোরিকশা বন্ধের সিদ্ধান্ত, গাছের গুঁড়ি ফেলে চালকদের অবরোধ

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT