চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৫ দোকান পুড়ে ছাই

হাকিম বাবুল হাকিম বাবুল
৭:২৬ অপরাহ্ণ ৩০, জুন ২০২৫
জনপদ, শেরপুর
A A
বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া দোকানের ধ্বংসাবশেষ. Channel i News - চ্যানেল আই নিউজ

শেরপুরের শ্রীবরদী উপজেলার ঝগড়ারচর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে গোডাউনসহ অন্তত ৫টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি অনুযায়ী এতে প্রায় ৩ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

আজ ৩০ জুন সোমবার ভোর ৫টার দিকে বাজারে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে শ্রীবরদী ও বকশিগঞ্জ ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দুই ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

অগ্নিকাণ্ডে দোকান ও গোডাউনে থাকা চাল, ডাল, তেল, ভূষি, খাদ্যপণ্য, কসমেটিকসসহ বিভিন্ন মালামাল সম্পূর্ণভাবে পুড়ে যায়। ক্ষতিগ্রস্ত ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে মেসার্স মুরাদ স্টোর, মেসার্স অনু এন্টারপ্রাইজ, শিহাব স্টোর এবং বিল্লাল মিয়ার দোকান।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মুরাদুজ্জামান বলেন, আমার দোকান ও দুইটি গোডাউনের সব মালামাল পুড়ে প্রায় দেড় কোটি টাকার ক্ষতি হয়েছে। এখন কীভাবে চলবো, কিছুই বুঝতে পারছি না।

ব্যবসায়ী শ্রী চৈতন্য মোদক জানান, আগুনে আমার জীবিকার একমাত্র প্রতিষ্ঠানটি শেষ হয়ে গেলো। প্রায় ৮০ থেকে ৯০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। আমার উপার্জনের পথ বন্ধ হয়ে গেলো।

অন্য ব্যবসায়ী বিল্লাল মিয়া বলেন, ভোরবেলায় ঘুমের মধ্যে বাজারে আগুন লাগার খবর পাই। দৌড়ে গিয়ে দেখি আগুন ভয়াবহভাবে জ্বলছে। কিছুই বের করতে পারিনি। ফায়ার সার্ভিস এসে আগুন নেভালেও সব পুড়ে ছাই হয়ে গেছে।

Reneta

শ্রীবরদী ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা মো. আশরাফ হোসেন জানান, বাজার এলাকায় কোনো পুকুর বা বড় জলাধার না থাকায় পানি সরবরাহে সমস্যার কারণে আগুন নেভাতে আমাদের বেগ পেতে হয়েছে।

শ্রীবরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জাবের আহমেদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অগ্নিকাণ্ডআগুন
শেয়ারTweetPin

সর্বশেষ

সৃষ্টির বাংলাদেশ

আগস্ট ৭, ২০২৬

জুলাই গণঅভ্যুত্থান: পরিবর্তনের দুই বছর, সামনে নতুন চ্যালেঞ্জ

আগস্ট ৬, ২০২৬

গোল করার দক্ষতায় বিশেষ জোর হকি কোচ গেরহার্ডের

আগস্ট ৬, ২০২৬

দুই দেশের সম্পর্ক কোনদিকে যাবে ‘সিদ্ধান্তটা ভারতকে নিতে হবে’: শামা ওবায়েদ

আগস্ট ৬, ২০২৬

রিয়ালে হল না, এবার বার্সার সাথে চুক্তির আগ্রহ রদ্রির

আগস্ট ৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT