চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাকিস্তানে সামরিক ট্রেনে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ২৪

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৩৪ অপরাহ্ণ ২৪, মে ২০২৬
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে একটি ট্রেনে বিস্ফোরক বোঝাই গাড়ির ধাক্কায় ২৪ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন অনেকেই। ভয়াবহ এ বিস্ফোরণে ট্রেনের দুটি বগি উল্টে যায় এবং আগুন ধরে যায়।

রোববার (২৪ মে) সকালে বেলুচিস্তানের কুয়েটায় সামরিক কর্মীদের বহনকারী একটি ট্রেনকে লক্ষ্য করে চালানো বিস্ফোরণে এ হতাহতের ঘটনা ঘটে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এই তথ্য জানিয়েছে।

নিহতদের মধ্যে অনেক সেনা সদস্য এবং তাদের পরিবারের সদস্যরা ছিলেন, যারা পেশোয়ার যাচ্ছিলেন। সংবাদ সংস্থা এএফপি জানিয়েছে, তারা মঙ্গলবার থেকে শুরু হতে যাওয়া ঈদের ছুটি উদযাপন করতে যাচ্ছিলেন।

বিষ্ফোরণে রেললাইন থেকে প্রায় ২৫ থেকে ৩০ মিটার দূরে পার্ক করা অনেক গাড়ি সম্পূর্ণ পুড়ে গিয়েছে। সেগুলোর পাশেই একটি বহুতল ভবনেরও কাঠামোগত ক্ষতি হয়।

বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ) এই হামলার দায় স্বীকার করে এবং জানায় যে এটি একটি আত্মঘাতী বিস্ফোরণ ছিল।

বিএলএ এক বিবৃতিতে জানিয়েছে, “রোববার সকালে, বেলুচ লিবারেশন আর্মির ফিদায়ী (আত্মত্যাগী) ইউনিট মজিদ ব্রিগেড একটি অত্যন্ত সুসংগঠিত ফিদায়ী হামলায় কোয়েটা ক্যান্টনমেন্ট থেকে দখলদার বাহিনীর সদস্যদের বহনকারী একটি ট্রেনকে লক্ষ্যবস্তু বানায়। বেলুচ লিবারেশন আর্মি এই অভিযানের সম্পূর্ণ দায় স্বীকার করছে।”

এতে আরও বলা হয়েছে, “এই অভিযান সংক্রান্ত বিস্তারিত তথ্য, হামলার ফলে শত্রুপক্ষের ওপর সংঘটিত সুনির্দিষ্ট বস্তুগত ও মানবিক ক্ষয়ক্ষতির বিবরণ শীঘ্রই গণমাধ্যমের কাছে একটি আনুষ্ঠানিক বিবৃতিতে প্রকাশ করা হবে।”

ঘটনাটি এমন একটি এলাকায় ঘটেছে যেখানে নিরাপত্তা বাহিনী সাধারণত সব সময় মোতায়েন থাকে।

বিদ্রোহ-বিধ্বস্ত বেলুচিস্তান প্রদেশের রাজধানী হলো কোয়েটা। বছরের পর বছর ধরে বিএলএ-র মতো বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলো নিরাপত্তা বাহিনী, বেসামরিক নাগরিক, অবকাঠামো এবং চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোর (সিপিইসি)-এর সাথে যুক্ত প্রকল্পগুলোকে লক্ষ্যবস্তু করেছে

ট্যাগ: পাকিস্তানভয়াবহ বিস্ফোরণসামরিক ট্রেন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সমুদ্রে ২৬ ব্লকে তেল-গ্যাস অনুসন্ধানে আন্তর্জাতিক দরপত্র আহ্বান

পরবর্তী

মোটরসাইকেল-অটোরিকশা সংঘর্ষে ২ স্কুলছাত্র নিহত

পরবর্তী

মোটরসাইকেল-অটোরিকশা সংঘর্ষে ২ স্কুলছাত্র নিহত

যুক্তরাষ্ট্র থেকে মেক্সিকোতে সরানো হল ইরানের বিশ্বকাপ ক্যাম্প

সর্বশেষ

জয়ে চেলসি অধ্যায় শুরু মার্টিনেজের

আগস্ট ৩০, ২০২৬

বিয়েতে ভয় !!

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

সমাজসেবা অধিদপ্তরের ৪ কর্মকর্তার অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি গঠন

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে-২০২৬’, নিবন্ধনের সময় বাড়ল ৩০ সেপ্টেম্বর পর্যন্ত

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

মক্কা চুক্তি: প্রথম বৈঠকে মিলিতে হচ্ছে তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তান

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT