চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চাঁদপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১, পুলিশসহ বহু আহত 

মোরশেদ আলম মোরশেদ আলম
৯:০৯ পূর্বাহ্ণ ১২, জুন ২০২৪
- সেমি লিড, চাঁদপুর, জনপদ
A A
চাঁদপুরে সংঘর্ষের সময় ধোঁয়া ও আতঙ্কের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

চাঁদপুর শহরের পুরানবাজারে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আল আমিন খান (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। এছাড়াও এ ঘটনায় ৩ পুলিশ সদস্যসহ অন্তত ১২ জন আহত হয়েছেন।

বুধবার (১১ জুন) রাত ৯টা থেকে সাড়ে দশটা পর্যন্ত পুরানবাজার মেরকাটিস রোড ও নিতাইগঞ্জ রোডে এই সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত আল আমিন খান স্থানীয় আওয়ামী লীগ নেতা আব্দুল মজিদ খান ডেঙ্গুর পুত্র। আল আমিন খানের দুই সন্তান রয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, কিছুদিন আগে পুরানবাজার মেরকাটিস রোডের রনি নামে একটি কিশোরের সাথে নিতাইগঞ্জ রোডের জুয়েল নামের এক কিশোরের হাতাহাতির ঘটনা ঘটে। মূলত এই ঘটনাকে কেন্দ্র করে ১১ জুন বুধবার সন্ধ্যায় নিতাইগঞ্জ রোডে যুবকদের সাথে মারকাজ রোড এলাকার যুবকদের সংঘর্ষ হয়।

Banglabid

এসময় দুই পক্ষ একে অপরকে ইট পাটকেল নিক্ষেপ করে এবং ককটেল বিস্ফোরণ ঘটায়। প্রথমদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুরানবাজার ফাড়ি পুলিশ ব্যাপক চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়। পরবর্তীতে ইয়াসিন আরাফাতের নেতৃত্বে মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরিস্থিতি নিয়ন্ত্রণে তারা কয়েক রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে।

এই ঘটনায় বর্তমানে পুরানবাজারে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এলাকাবাসী জানায় , যে কোন মুহূর্তে এই নিহতের ঘটনাকে কেন্দ্র করে ভয়াবহ সংঘর্ষ রূপ নিতে পারে।

নিহত আল আমিনের বোনের দাবি, প্রতিপক্ষের গুলিতে তার ভাই নিহত হয়েছেন। তিনি দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায় জানান, এ ঘটনায় তদন্ত চলছে। দোষীদের আইনের আওতায় আনা হবে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চাঁদপুরপুলিশহতাহত
শেয়ারTweetPin

সর্বশেষ

‘ইনফান্তিনো যুগের অবসান ঘটেছে’- এমনই বলছেন লা লিগা সভাপতি

আগস্ট ৯, ২০২৬

চার আর্থিক প্রতিষ্ঠান অকার্যকর ঘোষণা

আগস্ট ৯, ২০২৬

বাছাইপর্ব পার হতে পারবে বাংলাদেশ? যা বললেন কোচ

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

হেফাজত আমিরকে যা বললেন প্রধানমন্ত্রী

আগস্ট ৯, ২০২৬

জার্মানিতে আধুনিক সুবিধার প্রশিক্ষণ, আরও যা সুখবর দিলেন প্রিন্স

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT