বিনোদন

ঈদে নিরবের ‘ক্যাসিনো’ দেখতে বললেন মাশরাফি

চ্যানেল আই অনলাইন: সিনেমা ও বিনোদন বিষয়ক ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবিতে তিনজন পুরুষ ও এক নারী অভিনেতা-অভিনেত্রী, সিনেমার দৃশ্যের জন্য প্রস্তুত।. Channel i News – চ্যানেল আই নিউজ

এবারের ঈদে ১৬টি সিনেমা হলে মুক্তি পেয়েছে চিত্রনায়ক নিরব-বুবলী অভিনীত ছবি ‘ক্যাসিনো’। অবৈধ জুয়া এবং অর্থ পাচারের গল্পে নির্মিত এ ছবিটি দেখার আহ্বান জানালেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা।

এক ভিডিও বার্তায় তিনি ‘ক্যাসিনো’র টিজারের প্রশংসা করে ছবিটি দেখার আহ্বান জানিয়েছেন। মূলত এটি নিরব অভিনীত ছবি বলে মাশরাফি ভিডিও বার্তায় তার শুভকামনা জানিয়েছেন।

মাশরাফি বলেন,’নিরব ভাই আসসালামু আলাইকুম। আপনার নতুন ছবি আসছে ক্যাসিনো। টিজারটি দেখেছি, আমি ওত বিশেষজ্ঞ না। কিন্তু টিজারটি দেখেছি। খুবই ভালো লেগেছে। উইশ ইউ অল দ্য লাক। ইনশাআল্লাহ।’

‘ক্যাসিনো’ ছবিতে নিরবের নায়িকা শবনম বুবলী। এ ছবির মাধ্যমে প্রথমবার শাকিব খানের বাইরে কাজ শুরু করেছিলেন তিনি। ঈদে একাধিক সিনেমার ভিড়েও দর্শক ক্যাসিনো দেখবে এমনটাই মনে করেন নিরব-বুবলী। এতে একজন গোয়েন্দা পুলিশের চরিত্রে অভিনয় করেছেন নিরব।

নিরব বলেন, আমরা আমাদের জায়গা থেকে ‘ক্যাসিনো’ ভালো করার সর্বোচ্চ চেষ্টা করেছি। যারা ব্যতিক্রম কনটেন্ট দেখতে চান, তাদেরকে হলে গিয়ে ছবিটা দেখার আহ্বান জানাই। কারণ এই ধরনের গল্পে দেশের দর্শকরা আগে দেখেনি। ইন্ডাস্ট্রিতে সুস্থ প্রতিযোগিতা থাকুক। কারণ এটা আমাদের ইন্ডাস্ট্রি, আমরা একে-অন্যের সহযোগী-সহশিল্পী। সব সিনেমা তো এক নাম্বার হবে না। তবে প্রত্যেকটা সিনেমা দর্শক হলে গিয়ে দেখুক।

বিষয়:অভিনয় ক্যাসিনো নিরব বুবলী মাশরাফি সিনেমা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…