চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জনশুমারির বিজ্ঞাপনে মাশরাফি-চঞ্চল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:০৯ অপরাহ্ণ ০৫, জুন ২০২২
বিনোদন
A A

আগামী ১৫ থেকে ২১ জুন সারাদেশে অনুষ্ঠিত হবে ৬ষ্ঠ জনশুমারি ও গৃহ-গণনা ২০২২। জনশুমারির প্রচারণার অংশ হিসাবে নির্মিত হয়েছে দুইটি টেলিভিশন বিজ্ঞাপন যা ইতোমধ্যেই বিভিন্ন সামাজিক মাধ্যম ও টেলিভিশনগুলোতে প্রচার হচ্ছে। বিজ্ঞাপন দুটিতে অংশ নিয়েছেন দেশসেরা অভিনেতা চঞ্চল চৌধুরী ও সাবেক টাইগার অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।

স্বনামধন্য বিজ্ঞাপনী সংস্থা ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের নির্মিত বিজ্ঞাপন চিত্রটি চিত্রায়িত হয়েছে দেশের ১০টির অধিক জেলাতে। জাতির পিতার স্মৃতিজড়িত টুংঙ্গিপাড়ার গিমাডাংগা স্কুলের বর্তমান সময়ের শিক্ষার্থী থেকে শুরু করে সবুজ বাংলার কৃষক, রিকশাচালক, লালন সাঁঈজীর আখড়া, কীর্তনখোলার পাড়ের বরিশাল, নোয়াখালী কিংবা ব্রাক্ষনবাড়িয়া উঠে এসেছে দেশের নানান অঞ্চলের মানুষের মুখ থেকে জনশুমারিতে অংশগ্রহণের আমন্ত্রণ। সেইসাথে বিজ্ঞাপনগুলোতে যুক্ত ছিলেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষেরা।

বিজ্ঞাপন চিত্রটির নির্মাণ করেছেন মাহাবুব মোর্শেদ রিফাত। তিনি জানান, প্রতি ১০ বছর পর পর দেশে আদমশুমারি অনুষ্ঠিত হয়। কিন্তু ২০১৩ সালের পরিসংখ্যান আইন প্রণয়নের পর এটি জনশুমারি ও গৃহগণনা হিসাবে এবারই প্রথম অনুষ্ঠিত হচ্ছে। নির্মাণের সময় তাই ১০ বছর পর ফিরে আসা দেশব্যাপী দেশের মঙ্গলে অনুষ্ঠিত শুমারিকে উৎসব হিসাবে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে, যেখানে দেশের সব অঞ্চলের সব শ্রেণীপেশার মানুষের অংশগ্রহণ থাকবে। বিজ্ঞাপনগুলোর সিনেমাটোগ্রাফিতে ছিলেন আমির হামজা। মিউজিকের দায়িত্বে ছিলেন যাযাবর রাসেল এবং বব ভিভিয়ান।

এবারের জনশুমারি জনশুমারি দেশের প্রথম ডিজিটাল শুমারি হওয়াতে সকল ধরনের ডিজিটাল মাধ্যমকে ব্যবহার করা হচ্ছে প্রচারণার বিভিন্ন ক্ষেত্রে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চঞ্চল চৌধুরীজনশুমারিমাশরাফি বিন মুর্তজালিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

নোবেল পুরস্কার ‘না পাওয়া’ নিয়ে আবারও ট্রাম্পের অভিযোগ

জুলাই ৫, ২০২৬

শ্যামপুর থানা থেকে লুট হওয়া পিস্তল মিললো চকবাজারে

জুলাই ৫, ২০২৬

ডেঙ্গু পরিস্থিতি নিয়ে সতর্ক করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা

জুলাই ৫, ২০২৬

আওয়ামী লীগের বিচার তাদের করা আইনেই সম্ভব: চিফ প্রসিকিউটর

জুলাই ৫, ২০২৬

রাষ্ট্রীয় উদ্যোগে ১৬ জুলাই পালিত হবে ‘জুলাই শহীদ দিবস’

জুলাই ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT