চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিলেট স্ট্রাইকার্সের মালিকানা দখলের অভিযোগে মাশরাফীর নামে মামলা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:২৩ অপরাহ্ণ ৩০, সেপ্টেম্বর ২০২৪
- সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজা মাঠে খেলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দল সিলেট স্ট্রাইকার্সের মালিকানা জোরপূর্বক দখলের অভিযোগে জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজার বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।

রাজধানীর পল্লবী থানায় ফ্র্যাঞ্চাইজিটির সাবেক মালিক সারোয়ার চৌধুরী বাদী হয়ে মামলাটি করেছেন। মামলায় মাশরাফী ছাড়াও হেলাল বিন ইউসুফ শুভ্র, মো. ইমাম হাসান, অজ্ঞাতপরিচয় (রেজিস্ট্রার অব জয়েন্ট স্টক কোম্পানির এক কর্মকর্তা), কে এম রাসেল, বাবলুসহ ৭ জনের নাম উল্লেখ করা হয়েছে। অজ্ঞাতনামা আরও ১০-১৫ জনকে আসামি করা হয়েছে। মামলায় বিবাদীর তালিকায় এক নম্বরে মাশরাফীর নাম।

সারোয়ার চৌধুরীর অভিযোগ, মাশরাফী ও তার লোকজন মিলে ২০২৩ সালে ৪ কোটি ৫০ লাখ টাকার শেয়ার জোরপূর্বক নিয়ে নেন। বিনিময়ে অর্থ পরিশোধ না করে তাকে উল্টো প্রাণনাশের হুমকি দেন।

Banglabid

মামলার দুই নম্বর আসামি হেলাল বিন ইউসুফের মাধ্যমে মাশরাফীর সঙ্গে সারোয়ারের পরিচয় হয়। মাশরাফী ও হেলালের আহ্বানে বিপিএলে দল কেনার আগ্রহ প্রকাশ করেন যুক্তরাষ্ট্র প্রবাসী ও ব্যবসায়ী সারোয়ার। এরপর ‘ফিউচার স্পোর্টস বাংলাদেশ লিমিটেড’ নামে একটি জয়েন্ট স্টক কোম্পানির নিবন্ধন করেন সারোয়ার। ৬০ শতাংশ শেয়ার নিয়ে যার চেয়ারম্যান ছিলেন তিনি। বাকি ৪০ শতাংশ শেয়ার নিয়ে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক হন মামলার তিন নম্বর আসামি ইমাম হাসান। যাকে মাশরাফী বন্ধু হিসেবে পরিচয় করিয়ে দিয়েছেন বলে অভিযোগে জানান সারোয়ার।

২০২২ সালের অক্টোবরে ‘ফিউচার স্পোর্টস বাংলাদেশ লিমিটেড কোম্পানি’ বিসিবি থেকে তিন বছরের জন্য সিলেট স্ট্রাইকার্সের মালিকানা পায়। ২০২৩ সালে নতুন ফ্র্যাঞ্চাইজির অধীনে মাশরাফীর নেতৃত্বে দারুণ পারফরম্যান্স করে সিলেট। বিপিএলের ইতিহাসে প্রথমবার তারা ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে।

২০২৩ সালের আগস্টে মাশরাফী নিজ কার্যালয়ে ডেকে ভয়ভীতি দেখিয়ে তার নামের শেয়ারগুলো অন্যদের নামে লেখিয়ে নেন বলে অভিযোগ তুলেছেন ব্যবসায়ী সারোয়ার।

Reneta

এজাহারে উল্লেখ করা হয়েছে, অভিযোগকারীকে ভয় দেখানোর জন্য ১০ থেকে ১৫ জন যুবক এনে অবরুদ্ধ করে রাখা হয়েছিল। সেখানে উপস্থিত ছিলেন মাশরাফীও। হেলাল বিন ইউসুফ তাকে অস্ত্রের মাধ্যমে ভয় দেখান। পরিবারকে হত্যার ভয় দেখিয়ে জোরপূর্বক তার থেকে শেয়ার হস্তান্তর করিয়ে নেন। প্রাণভয়ে সেসময় দেশ ছেড়ে চলে যান সারোয়ার।

এরআগে পতিত আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মাশরাফীর নামে নড়াইলে একটি মামলা হয়েছে। বৈষম্যবিরোধী আন্দোলনের সময় মিছিলে হামলা, গুলি ও মারধরের অভিযোগ আনা হয়েছে মামলায়। সেখানে মাশরাফী ছাড়াও বাবা গোলাম মোর্ত্তজা স্বপনসহ আওয়ামী লীগের ৯০ জনের নাম উল্লেখ করে আসামি করা হয়েছে। অজ্ঞাতপরিচয়ে আসামি করা হয় ৪০০-৫০০ জনকে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিপিএলমামলামাশরাফীলিড স্পোর্টসসিলেট স্ট্রাইকার্স
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল কলম্বিয়া

আগস্ট ১০, ২০২৬

খাদ্যে ভেজাল: দেখতে আকর্ষনীয় হলেই কী নিরাপদ

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

খায়রুল হকের জামিন, কারামুক্তিতে বাধা নেই

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

যে কারণে মিল্কভিটা দুধের দাম লিটারে ১০ টাকা বাড়ল

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

এক বাইকে ১০০টির বেশি হর্ন

আগস্ট ১০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT