চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নতুন সংগীতায়োজনে শচীনের গান, গাইলেন মাশা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:০৮ অপরাহ্ণ ০৭, জুন ২০২৪
বিনোদন
A A
শচীনের গানে মাশা স্টুডিওতে সঙ্গীত পরিবেশন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলা সংগীতের মহাজনদের গানে ক্রমেই সমৃদ্ধ হচ্ছে সংগীত পরিচালক পাভেল আরিনের ‘লিভিং রুম সেশন’। এবার সুরসম্রাট শচীন দেব বর্মণের ‘রঙ্গিলা’ গানটি নিয়ে এল সংগীতের এই নতুন প্লাটফর্ম।

নতুন আয়োজনে বাংলার সংগীতভাণ্ডার থেকে সংগ্রহ করা শ্রুতিমধুর কালজয়ী গানগুলোকে নতুন প্রজন্মের উপযোগী করে তুলে ধরার মাধ্যমে ইতিমধ্যেই প্রশংসিত হয়েছে তারা। তারই ধারাবাহিকতায় শচীনের ‘রঙ্গিলা’ গানটি তারা প্রকাশ করলো নতুন প্রজন্মের সংগীতশিল্পী মাশা ইসলামের কণ্ঠে।

টাইম জোন নিবেদিত লিভিং রুম সেশনের ইউটিউব চ্যানেলে বৃহস্পতিবার সন্ধ্যায় গানটি প্রকাশিত হয়। তবে যার মাধ্যমে নতুন আয়োজনে এলো গানটি তার পেছনের গল্পটা একেবারেই অন্যরকম। সংগীত পরিচালক পাভেল আরিনের কানে গানটি বেজেছিল সেই শৈশবেই। খেয়া মাঝির কণ্ঠে গানটি প্রথম শোনেন তিনি। তারপর গানটি মনে গেঁথে যায় তার।

পাভেলের কথায়, লিভিং রুম সেশনের গানগুলো যখন বাছাই হচ্ছিলো তখন শচীন দেব বর্মণের বেশ কিছু গান আমাদের তালিকায় ছিলো। তন্মধ্যে ‘রঙ্গিলা’ গানটি বাছাই করার একটা বিশেষ ঘটনা রয়েছে – ছোটবেলায় নানীবাড়ি যেতে খেয়া পার হতে হতো। তখন খেয়া মাঝির মুখে প্রথম এই গানটি শোনা। সেই থেকে গানটি কানে লেগে আছে। পরবর্তীতে জানতে পারি গানটি বাংলা গানের মহানায়ক শচীন দেব বর্মণের।

নতুন আয়োজনে গানটির নির্মাণ প্রসঙ্গে পাভেল আরও বলেন, প্রতিভাবান শিল্পী মাশা ইসলাম যত্ন সহকারে গানটি ধারণ করেছে। সংগীতায়োজনে চেষ্টা করেছি গানের বাণী এবং গায়কিকে প্রাধান্য দেয়ার। আশা করি গানপ্রেমী শ্রোতাদের নতুন সাউন্ডে রঙ্গিলা গানটি ভালো লাগবে।

লিভিং রুম সেশনে এর আগে প্রকাশিত হয় রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, সাধক জালাল খাঁ, সতীশচন্দ্র গোঁসাই, হাসান মতিউর রহমান ও গীতকার মোয়াজ্জেম হোসেনের কথায় আলেয়া বেগমের একটি গান। প্রখ্যাত গুণী শিল্পী ও তরুণ শিল্পীদের সমন্বিত এ প্লাটফর্মে প্রকাশিত গানগুলোতে দেখা গেছে মুজিব পরদেশী, কনা, ইমরান, কাজল দেওয়ান, জাহিদ নীরব ও ইন্নিমাকে।

ট্যাগ: পাভেল আরিনমাশা ইসলামরঙ্গিলালিড বিনোদনশচীন দেব বর্মণ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সিলেটে বন্যা পরিস্থিতির উন্নতি

পরবর্তী

শ্রীলঙ্কাকে হারাতে মরিয়া বাংলাদেশ

পরবর্তী
বাংলাদেশ ক্রিকেট দল মাঠে প্রস্তুত, শ্রীলঙ্কা ম্যাচের জন্য প্রস্তুতি নিচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

শ্রীলঙ্কাকে হারাতে মরিয়া বাংলাদেশ

স্ট্যাকমিস্ট ডিজিটাল কমিউনিকেশন লিমিটেড এর উদ্বোধনী অনুষ্ঠান, নতুন প্রযুক্তি ও উদ্যোগের ঘোষণা. Channel i News - চ্যানেল আই নিউজ

স্ট্যাকমিস্ট ডিজিটাল কমিউনিকেশন লিমিটেড এর যাত্রা শুরু

সর্বশেষ

জোড়া সেঞ্চুরিতে গিলদের জয় ঠেকিয়ে দিলেন দিনুশা, সিরিজ জিতেছে ভারতই

আগস্ট ২৭, ২০২৬
হাস্যোজ্জ্বল নারী পোশাক ও গহনা পরিহিত, সুন্দর হাসি. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বের বিখ্যাত চলচ্চিত্র উৎসবে ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’, উচ্ছ্বসিত বাঁধন

আগস্ট ২৭, ২০২৬

সংবাদ সম্মেলনে আসেননি কোচ-খেলোয়াড়, ম্যানেজার নিলেন ‘দায়’

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংসদে সরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ (সংগৃহীত)।

শাহবাগে বক্তব্য দেওয়া আর সংসদে বক্তব্য দেওয়া এক কথা নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

আগস্ট ২৭, ২০২৬

২২ হাজার কোটি রুপির ঋণ কমে ৬.৫ কোটিতে, যা জানা গেল

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT