চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মার্টিনেজের দলবদল আলোচনায় নতুন মোড়

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৩০ অপরাহ্ণ ০৫, জুন ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A

সপ্তাহ তিনেক আগে অ্যাস্টন ভিলার ঘরের মাঠ ভিলা পার্কে মৌসুমের শেষ ম্যাচ খেলে চোখে জল নিয়ে মাঠ ছেড়েছিলেন এমিলিয়ানো মার্টিনেজ। তখনই বোঝা গিয়েছিল ভিলা ছাড়ছেন আর্জেন্টাইন বিশ্বজয়ী গোলরক্ষক। আলোচনায় আসে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা এবং ইংল্যান্ডের ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড আগ্রহী মার্টিনেজের জন্য, এমন খবর চাউর হয় জোরেশোরেই। এবার তাতে এসেছে নতুন মোড়।

ইউরোপের গণমাধ্যমগুলোর দাবি, কেবল ম্যানচেস্টার ইউনাইটেডের আগ্রহ আছে বিশ্বকাপজয়ী গোলরক্ষক মার্টিনেজের প্রতি। বার্সেলোনা বর্তমানে হুয়ান গার্সিয়ার দিকেই বেশি মনোযোগী। সেইসঙ্গে ভয়চেখ শেজনিও চুক্তি নবায়নে আগ্রহী অনেকটাই। স্বাভাবিকভাবে স্প্যানিশ দলটির নজর থেকে অনেকটা সরে গিয়েছে বিশ্বজয়ীর নাম।

ইউনাইটেড এবার বেশ শক্ত অবস্থানে আছে মার্টিনেজকে নিয়ে। আন্দ্রে ওনানাকে ছেড়ে দিতে চাইছে রেড ডেভিল দলটি। গত মৌসুমে বাজে ফর্মের পর ঘানার গোলরক্ষককে পরিকল্পনা থেকে বাদ দিতে চায় দলটি। সেই জায়গায় বিকল্প হিসেবে আছে মার্টিনেজের নাম। আলোচনায় আছে আর্সেনালের নামও।

রিয়াল মাদ্রিদ যদি আর্সেনালের স্প্যানিশ গোলরক্ষক ডেভিড রায়াকে দলে নেয়, তবে মার্টিনেজকে আবার এমিরেটসে দেখা যেতেও পারে। আর্জেন্টিনা কিংবা বাকি বিশ্বের নজরে আসার আগে আর্সেনালেরই ছিলেন তিনি। গানাররা তাকে আবার ফিরিয়ে আনতে রাজি।

অবশ্য সব ছাপিয়ে মার্টিনেজের জন্য আপাতত ইউনাইটেড সবচেয়ে বেশি এগিয়ে আছে, এমন দাবি বড় হয়ে ধরা পড়ছে। আর্জেন্টাইন গোলরক্ষক জাতীয় দলের ক্যাম্পে এসে এ ব্যাপারে বিশেষ কিছু বলতে চাননি। তবে দলবদলের এই সময়ে নিজের সামনে আসা সব প্রস্তাবই বিবেচনায় রাখার কথা জানিয়েছেন ৩২ বর্ষী মার্টিনেজ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অ্যাস্টন ভিলাআর্জেন্টিনাইউনাইটেডবার্সেলোনামার্টিনেজলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রাথমিক শিক্ষার উন্নয়নে সরকারি-বেসরকারি সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ

জুন ২৯, ২০২৬

জাপান আজ ফুটবলের নতুন কাব্য লিখুক: আলমগীর

জুন ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কিছু ক্ষেত্রে টিআইএনের বাধ্যবাধকতা শিথিলের প্রস্তাব প্রধানমন্ত্রীর

জুন ২৯, ২০২৬

একাদশে থাকবেন না নেইমার, ‘জাপানি মেসি’ খেলতেই পারবেন না

জুন ২৯, ২০২৬

আজ রাত স্বপনেরও রাত

জুন ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT