চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সত্যিই কি স্করসিসের যিশুর চরিত্রে নারী থাকছেন?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:২৮ অপরাহ্ণ ১৪, জানুয়ারি ২০২৪
বিনোদন
A A
তিনজন নারী ও পুরুষের ছবি, বিভিন্ন পোষাক ও অভিব্যক্তি সহ. Channel i News - চ্যানেল আই নিউজ

যিশুকে নিয়ে সিনেমা নির্মাণ করছেন মার্টিন স্করসিস। সম্প্রতি একটি গুঞ্জন শোনা যাচ্ছে যে যিশুর চরিত্রে একজন নারীকে দেখা যাবে স্করসিসের এই ছবিতে। সত্যিই কি যিশুর চরিত্রে নারী থাকছেন স্করসিসের সিনেমায়?

সামাজিক যোগাযোগ মাধ্যম ‘এক্স (সাবেক টুইটার)’-এ সম্প্রতি গুজব ছড়িয়েছে যে স্করসিসের ছবিতে যিশুর চরিত্রে একজন অভিনেত্রীকে দেখা যাবে। রটেছে যে এই চরিত্রে দেখা যেতে পারে জেনিফার লরেন্স অথবা এমা স্টোনকে। এই খবর সম্পূর্ণ মিথ্যা।

‘এক্স’-এর অ্যাকাউন্ট ‘ফ্লপআপডেটস’ থেকে সর্বপ্রথম গুজবটি রটে। একটি স্ট্যাটাস শেয়ার করা হয়েছে যেখানে বলা হয়েছে, ‘জেনিফার লরেন্সকে নেয়া হয়েছে যিশু এবং এমা স্টোনকে জুডাস চরিত্রে দেখা স্করসিসের পরবর্তী ছবিতে। এই বছরের শেষের দিকে শুটিং শুরু হবে। এটি জেন্ডার-রিভার্সড ছবি হবে, বাইবেলের কাহিনীগুলোকে আধুনিক ভাবে তুলে ধরা হবে দক্ষিন ক্যালিফোর্নিয়ার প্রেক্ষাপটে।’ সূত্র হিসেবে ‘ভ্যারাইটি’ লেখা হয়।

Banglabid

এরপর ‘এক্স’ ব্যবহারকারীদের অনেকেই শেয়ার করেন গুজবটি। সমালোচনা শুরু হয় স্করসিসকে নিয়ে।

Jennifer Lawrence and Emma Stone cast as Judas in Martin Scorsese's next film. Channel i News - চ্যানেল আই নিউজ

স্করসিসের নতুন এই প্রজেক্টের চিত্রনাট্য লিখেছেন সমালোচক ও নির্মাতা কেন্ট জোনস। সহ-লেখক হিসেবে আছেন মার্টিন স্করসিস। শুসাকু এনদো-এর বই ‘অ্যা লাইফ অব জেসাস’ অবলম্বনে তৈরি করা হবে এই ছবি। এর আগে নির্মাতার ২০১৬ সালের ‘সাইলেন্স’ শুসাকু এনদোর ১৯৬৬ সালের একই নামের উপন্যাস অবলম্বনে তৈরি করা হয়েছিল।

Reneta

এর আগে স্করসিস যিশুকে নিয়ে ‘দ্য লাস্ট টেম্পটেশন অব ক্রাইস্ট’ সিনেমাটি বানিয়েছিলেন ১৯৮৮ সালে। দেশে দেশে বিতর্কের ঝড় তুলেছিল সিনেমাটি। এই সিনেমা বানানোর জন্য মৃত্যুর হুমকি পর্যন্ত দেওয়া হয় স্করসেজিকে। বিভিন্ন দেশে নিষিদ্ধ করা হয় ছবিটি।

সূত্র:ফোর্বস

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মার্টিন স্করসিসলিড বিনোদন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

পরবর্তী

গোল করে বাবার মতো উদযাপন রোনালদো জুনিয়রের

পরবর্তী
ক্রিকেটার রোনালদো জুনিয়র পরিবারের সঙ্গে উদযাপন করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

গোল করে বাবার মতো উদযাপন রোনালদো জুনিয়রের

কক্সবাজারে ফার্নিচার মার্কেটে আগুনের ধোঁয়া ও লোকজনের ভিড়. Channel i News - চ্যানেল আই নিউজ

কক্সবাজারে ফার্নিচার মার্কেটে আগুন

সর্বশেষ

‘টক্সিক’-এর সাথে বড়পর্দায় হাশমির নতুন ছবির টিজার

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

ডেঙ্গুতে হাসপাতালে রোগী ভর্তির নতুন রেকর্ড, ৩ মৃত্যু

আগস্ট ২৪, ২০২৬

ভাইরাল প্রধান শিক্ষক, যে কারণে প্রশংসায় ভাসছেন

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মার্কিন চাপের মধ্যেই ইরানের বিরাট সুখবর

আগস্ট ২৪, ২০২৬

মুক্তির দিনেই নেটফ্লিক্সে এক নম্বরে, কী আছে এই সিনেমায়?

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT