চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিদায়বেলায় ‘গর্বিত’ কিংবদন্তি মার্তা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৫৩ পূর্বাহ্ণ ১১, আগস্ট ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A

ব্রাজিলের মেয়েদের ফুটবলে গত দেড়যুগ ধরে মাঠ মাতিয়েছেন মার্তা ভিয়েরা দ্য সিলভা। বর্ষসেরা নারী ফুটবলারের পুরস্কার জিতেছেন ছয়বার। ব্যক্তিগত পুরস্কারের ভাণ্ডারও পরিপূর্ণ। কখনো বিশ্বকাপ বা অলিম্পিকে জেতা হয়নি স্বর্ণপদক। আরও একবার অলিম্পিক ফাইনালে উঠলেও স্বর্ণ জয় করতে না পারার আক্ষেপে পুড়তে হয়েছে কিংবদন্তিকে। সেই অপূর্ণতা নিয়ে ক্যারিয়ারের ইতি টানলেন গর্বিত মার্তা।

প্যারিস অলিম্পিকে মেয়েদের ফুটবল ইভেন্টে ফাইনালে শনিবার রাতে ১-০তে যুক্তরাষ্ট্রের কাছে হেরেছে ব্রাজিল। ১৯৯৬ সালে অলিম্পিকে মেয়েদের ফুটবল অন্তর্ভুক্তির পর চারবার শিরোপা জিতেছে যুক্তরাষ্ট্রের মেয়েরা। অন্যদিকে তিনবার অলিম্পিকের ফাইনালে উঠে তিনবারই রৌপ্যপদক নিয়ে ফিরতে হয়েছে ব্রাজিলকে।

২০০৪, ২০০৮ সালের পর এবার- তিনবারই ব্রাজিল দলে ছিলেন মার্তা। দেশটির সর্বকালের সেরা নারী ফুটবলার, ব্রাজিলের সফলতম স্কোরার, বিশ্ব ফুটবলের সর্বকালের সেরাদের একজন এ মহাতারকার ক্যারিয়ার শেষ হল বড় কোনো দলীয় সাফল্য ছাড়াই।

অলিম্পিকে রৌপ্য জিতে ৩৮ বর্ষী মার্তা বলেছেন, ‘যখন ২০০৪, ২০০৮ সালে রৌপ্যপদক পাই, এখনকার মতো এতটা গর্ববোধ করিনি। কারণ আরও একটি অলিম্পিক ফাইনালে খেলতে ১৬ বছর অপেক্ষা করতে হয়েছে। যা ব্রাজিলের কেউ বিশ্বাসও করেনি। এই পদক সেই গর্ব ফিরিয়ে এনেছে, দেখিয়েছে ব্রাজিলের মেয়েরা প্রতিদ্বন্দ্বিতা করতে জানে, প্রতিভা আছে এবং তার যথাযথ মূল্যায়ন দরকার।’

অবসর নিলেও, ফুটবল থেকে দূরে থাকবেন না মার্তা। বলেছেন, ‘নিশ্চিতভাবেই অলিম্পিকে এটি আমার শেষ অংশগ্রহণ, এমনকি বিশ্বকাপ কিংবা কোনো আনুষ্ঠানিক প্রতিযোগিতায় আমাকে আর দেখা যাবে কিনা সংশয় আছে। কিন্তু কখনই ফুটবল থেকে দূরে থাকব না, এটি নিশ্চিত।’

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: প্যারিস অলিম্পিক-২০২৪ব্রাজিলমার্তাযুক্তরাষ্ট্রলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

বেসরকারি বিশ্ববিদ্যালয়: নীতিমালার অস্থিরতা কাটিয়ে ওঠার আহ্বান

মে ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

কংগ্রেসের সমর্থনে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হচ্ছেন থালাপতি বিজয়

মে ৬, ২০২৬
ছবি: প্রতিনিধি

চুরির অভিযোগে দুই সহোদর শিশুকে গাছে বেঁধে নির্যাতন!

মে ৬, ২০২৬

ইরান-যুক্তরাষ্ট্রের সমঝোতার আশায় কমছে তেলের দাম

মে ৬, ২০২৬

সেমেনিয়োর সঙ্গে বর্ণবাদী আচরণ, ৭১ বর্ষী সমর্থক গ্রেপ্তার

মে ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT