বিনোদন

বিয়ে করলেন সালমান মুক্তাদির

বিবাহের অনুষ্ঠানে খুশি দম্পতি ও অতিথিরা. Channel i News - চ্যানেল আই নিউজ

দুটি ছবি যেখানে এক দম্পতি বিবাহের পর খুশি ও আনন্দের মুহূর্ত উপভোগ করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

বিয়ে করেছেন তারকা ইউটিউবার সালমান মুক্তাদির। মঙ্গলবার (২ মে) সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেই এ তথ্য জানিয়েছেন তিনি।

বিয়ে করেছেন, এ তথ্যের পাশাপাশি এদিন সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ত্রীর সঙ্গে কয়েকটি ছবিও প্রকাশ করেছেন সালমান। ক্যাপশনে লেখেন, বাকিটা জীবনের জন্য আমার প্রিয় স্ত্রী।

তবে স্ত্রীর পরিচয় প্রকাশ করেননি তিনি। ব্যক্তিগত ফেসবুক পাতায় স্ত্রীর সঙ্গে ছবিগুলো শেয়ার করে সালমান লেখেন, “ইনটেনশন পিওর থাকলে সালমান মুক্তাদিররাও বিয়ে করে ফেলে!”

বিয়ের খবর শেয়ার করার পর থেকেই অভিনন্দনের বন্যায় ভাসছেন সালমান। ভক্ত শুভাকাঙ্ক্ষীদের পাশাপাশি শোবিজ অঙ্গনের তারকারাও সালমানকে শুভ কামনা জানাচ্ছেন।

বিষয়:ইউটিউবার বিয়ে সালমান মুক্তাদির

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…