চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘আমাদের যৌথ জীবনের সবচেয়ে সুন্দর ঘটনা ইলহাম’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৪২ অপরাহ্ণ ১৬, জুলাই ২০২২
বিনোদন
A A

৫ জানুয়ারি কন্যা সন্তানের মা-বাবা হয়েছেন তারকা দম্পতি অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা ও নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। সেই সময়েই সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা কন্যার নাম জানালেও জনসমক্ষে আনেননি। অবশেষে নিজেদের বিবাহ বার্ষিকী উপলক্ষ্যে আনুষ্ঠানিকভাবেই কন্যা ইলহামকে সামনে আনলেন এই দম্পতি।

ভালোবেসে ২০১০ সালের ১৬ জুলাই বিয়েবন্ধনে আবদ্ধ হন নুসরাত ইমরোজ তিশা ও মোস্তফা সরয়ার ফারুকী। সে হিসেবে শনিবার ১২ বছর পূর্ণ হলে তাদের দাম্পত্য জীবনের। এদিন ইলহামকে সবার সাথে পরিচয় করিয়ে দেন তিশা ও ফারুকী।

প্রথমে কন্যা ইলহামের তিনটি ছবি পোস্ট করে তিশা ফেসবুকে লিখেন,‘দেখতে দেখতে বিয়ের ১২ বছর কাটিয়ে দিলাম। এই ১২ বছর সংসার জীবনের সবচাইতে সুন্দর উপহার আমাদের কন্যা ইলহাম নুসরাত ফারুকী। আলহামদুলিল্লাহ। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’

Banglabid

তিশার শেয়ার করা তিনটি ছবি শেয়ার করে ফারুকী জানান,‘আমাদের যৌথ জীবনের সবচেয়ে সুন্দর ঘটনা ইলহাম। আজকের এই দিনে আমরা ওর ছবি আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা ওর জন্য দোয়া করবেন।’

এদিন ফারুকী আরও লিখেন, ‘এই বছরটা আমাদের জন্য অদ্ভুত একটা বছর হয়ে থাকবে। এই বছরেই আমাদের জীবনে এসেছে ইলহাম। আবার এই বছরেই চলে গেলেন আমার বাবা। আর এই বছরই আমাদের বিয়ের বারো বছর পূর্তি হলো। আমাদের মনের অবস্থাটা কী এটা বোঝানোর মতো যুতসই শব্দ খুঁজতেছিলাম। পাই নাই।’

তিনি বলেন, ‘কত শত স্মৃতি মনে পড়ছে আমাদের এই বারো বছরের। এই জীবনতো কেবল স্মৃতি জমানোরই খেলা। আশা করি সামনে আরো মধুর-অম্ল সব স্মৃতি জমা হবে আমাদের ভাণ্ডারে।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তিশানুসরাত ইমরোজ তিশাফারুকীবিবাহ বার্ষিকীমোস্তফা সরয়ার ফারুকীলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

বারবার চোখ ভিজে আসছিল ইরফানের…

আগস্ট ১৪, ২০২৬

কর্নেল অলির পক্ষে কেন একজোড়া মনোনয়নপত্র?

আগস্ট ১৪, ২০২৬

থেমে গেল গল্প, চিরঘুমে নাট্যকার তানিন রহমান

আগস্ট ১৩, ২০২৬

জাহাজ শিল্পে আন্তর্জাতিক মান: টেকসই ভবিষ্যতের নতুন দিগন্ত

আগস্ট ১৩, ২০২৬

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে হলান্ডের চার স্বীকৃতি

আগস্ট ১৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT