চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পুত্র সন্তানের মা হলেন ‘বার্বি’ তারকা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৫৩ অপরাহ্ণ ০৩, নভেম্বর ২০২৪
বিনোদন
A A
সৌন্দর্যবতী নারী হাসিমুখে, আধুনিক পোশাক পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

মা হলেন হলিউড অভিনেত্রী মার্গো রবি। ১৭ অক্টোবর মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে পুত্র সন্তানের জন্ম দেন ‘বার্বি’ খ্যাত এই তারকা। মার্গো রবি ও টম একারলি দম্পতির এটি প্রথম সন্তান।

শনিবার (২ নভেম্বর) ডেইল মেইলের প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়েছে, নির্ধারিত তারিখের দুই সপ্তাহ আগে প্রসব ব্যথা শুরু হয় অস্ট্রেলিয়ান তারকা মার্গো রবির। তবে কোনো সমস্যা হয়নি, সবকিছু ঠিকঠাক আছে। রবির বাবা-মা নাতিকে দেখতে যুক্তরাষ্ট্রে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন।

চলতি বছরে রবির অন্তঃসত্ত্বা হওয়ার খবর চাউর হয়। মূলত স্বামী টম একারলির সঙ্গে লন্ডনে এক অনুষ্ঠানে হাজির হয়েছিলেন তিনি। সেখানেই গত জুলাই মাসে প্রথমবারের মতো বেবি বাম্পসহ প্রকাশ্যে দেখা যায় রবিকে।

২০১৩ সালে ‘সুয়িট ফ্র্যাঞ্চাইজি’ সিনেমার সেটে প্রথম পরিচয় ব্রিটিশ প্রযোজক টম একারলি ও রবির। মার্গো ছিলেন এ সিনেমার অভিনেত্রী আর টম ছিলেন সহকারী পরিচালক। এ সিনেমার সেট থেকে তাদের প্রেমের সূচনা। ২০১৬ সালের ডিসেম্বরে বিয়ে করেন এই দম্পতি।

মার্গো রবি অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘বার্বি’। গত বছরের ৯ জুলাই মুক্তি পায় এটি। তা ছাড়া একই বছরের ৩১ আগস্ট মুক্তি পায় রবি প্রযোজিত ‘সল্টবার্ন’ সিনেমা। চলতি বছরের ২০ জানুয়ারি মুক্তি পায় তার প্রযোজিত আরেক সিনেমা ‘মাই ওল্ড অ্যাস’।- পিপল ডটকম

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বার্বিমার্গো রবিলিড বিনোদনহলিউড অভিনেত্রী
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: মৃত প্রবাসী শাহজাহান পাটোয়ারী

চাঁদপুরে মাদকবিরোধী অভিযানে হামলা, ইটের আঘাতে প্রবাসীর মৃত্যু

আগস্ট ৬, ২০২৬

ভুলের জন্য ক্ষমা চাইলেন ইনফান্তিনো, থাকছেন সভাপতি পদেই

আগস্ট ৬, ২০২৬

২০ আগস্ট দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন

আগস্ট ৬, ২০২৬
ছবি: প্রতিনিধি।

জাতিসংঘের এআই হ্যাকাথনে বিশ্বের সেরা পাঁচে বাংলাদেশের দল

আগস্ট ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

জাতিসংঘে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

আগস্ট ৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT