বিনোদন

রং তুলিতে মুক্তিযুদ্ধ, সুরের মূর্ছনায় মুক্তিযুদ্ধের চেতনা

আইএফআইসি ব্যাংক ‘রং তুলিতে মুক্তিযুদ্ধ’

বাংলাদেশের মুক্তিযুদ্ধের উপর ভিত্তি করে সাংস্কৃতিক অনুষ্ঠান ও শিশুদের অংশগ্রহণ. Channel i News - চ্যানেল আই নিউজ

মুক্তিযুদ্ধের চেতনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিশু ও যুবকদের ছবি, যেখানে তারা বই পড়ছে ও সাংস্কৃতিক পরিবেশনা দেখছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে চ্যানেল আই-এর আয়োজনে দেশ বরেণ্য অর্ধশতাধিক চিত্রশিল্পীকে নিয়ে প্রতিবারের মতো এবারও অনুষ্ঠিত হচ্ছে আইএফআইসি ব্যাংক-চ্যানেল আই ‘রং তুলিতে মুক্তিযুদ্ধ’।

মাহে রমজানের কারণে এবছরের আয়োজনটি ২৬ মার্চের পরিবর্তে ৭ মার্চ চ্যানেল আই প্রাঙ্গণে অনুষ্ঠিত হচ্ছে।

বিভিন্ন মানুষ মুক্তিযুদ্ধের থিমে আঁকা চিত্রের সামনে উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

বৃহস্পতিবার (৭ মার্চ) সকাল ১১টা ৫ মিনিটে ‘রং তুলিতে মুক্তিযুদ্ধ’ অনুষ্ঠানটির উদ্বোধন হয়। এই আয়োজন উদ্বোধন করেন কিংবদন্তী হাশেম খান।

একজন শিল্পী মুক্তিযুদ্ধের চেতনা বিষয়ক চিত্রাঙ্কন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

অনুষ্ঠান চলবে দুপুর ২টা পর্যন্ত। চ্যানেল আইয়ের সরাসরি অনুষ্ঠানটি বরাবরের মতো উপস্থাপনা করছেন আফজাল হোসেন।

বাংলাদেশের মুক্তিযুদ্ধের উপর সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

‘রংতুলিতে মুক্তিযুদ্ধ’ প্রসঙ্গে ইমপ্রেস টেলিফিল্ম চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর বলেন, ‘রঙতুলির ভাষা সকলেই বোঝে। রঙ তুলির মাধ্যমে ফুটে উঠছে আমাদের প্রিয় বাংলাদেশ।’

মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে আলোচনা ও সাংস্কৃতিক পরিবেশনা. Channel i News - চ্যানেল আই নিউজ

চিত্রাংকনের পাশাপাশি মূল মঞ্চ থেকে দেশের গান পরিবেশন করছেন প্রখ্যাত রবীন্দ্র সংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা এবং সুরের ধারার শিল্পীরা। আরো আছে দেশপ্রেম ও মুক্তিযুদ্ধ বিষয়ক কবিতা আবৃত্তি। অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে চলছে বিশিষ্ট ব্যক্তিদের সাক্ষাৎকার।

বাংলাদেশের মুক্তিযুদ্ধের উপর চিত্রাঙ্কন কর্মশালা, শিল্পীদের অংশগ্রহণ. Channel i News - চ্যানেল আই নিউজ

চিত্রাংকন অনুষ্ঠানে দেশের প্রায় অর্ধশত বরেণ্য প্রবীণ ও নবীন চিত্রশিল্পীদের পাশাপাশি শিশুরাও অংশ নিয়েছে। এ আয়োজনের সহযোগী হিসেবে রয়েছে গ্যালারি চিত্রক। অনুষ্ঠানটি প্রযোজনা করছেন আমীরুল ইসলাম, শহীদুল আলম সাচ্চু, মোস্তাফিজুর রহমান নান্টু।

বিষয়:রং তুলিতে মুক্তিযুদ্ধ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…