চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চট্টগ্রামে প্রথমবারের মতো আন্তর্জাতিক মানের ম্যারাথন অনুষ্ঠিত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:১৩ পূর্বাহ্ণ ২৫, ফেব্রুয়ারি ২০২৩
অন্যান্য খেলা, স্পোর্টস
A A

পাহাড় বেষ্টিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মত আন্তর্জাতিক স্বীকৃতি প্রাপ্ত ম্যারাথন দৌড় অনুষ্ঠিত হয়েছে। ২৫ কি.মি. বিভাগে ছেলে বিভাগে চ্যাম্পিয়ন খন্দকার কিবরিয়া ও মেয়ে বিভাগে স্টেফানি চেসমেন এবং ১০ কি.মি. এ ছেলে বিভাগে চ্যাম্পিয়ন গুলাম রাহাত তোফায়েল ও মেয়েদের বিভাগে চ্যাম্পিয়ন স্নেহা জান্নাত।

‘রান বাংলাদেশ’ এর আয়োজনে ২৪শে ফেব্রুয়ারি শুক্রবার সকালে অনুষ্ঠিত ‘সেইলর চট্টগ্রাম ২৫ কিঃমিঃ রান ২০২৩’ শিরোনামের এই ইভেন্টটিতে বাংলাদেশসহ ১২ টি দেশের মোট ৬৫০ জন দৌড়বিদ অংশ নেন। এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

প্রধান অতিথি হিসেবে ইভেন্টটিতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার। আরও উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক বেনু কুমার দে এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি মজহারুল হক শাহ চৌধুরী।

তিনটি ভিন্ন দূরত্ব ২৫ কিঃমিঃ, ১০ কিঃমিঃ, ৫ কিঃমি এ দৌড়ে অংশ নিয়েছিলেন বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, কানাডা, আমেরিকা, ইংল্যান্ড, সুইডেন, সুইজারল্যান্ড, ফ্রান্স, নেদারল্যান্ডস, রাশিয়া, যুক্তরাজ্য়ের (ওয়েলস) প্রতিযোগিরা।

ইভেন্টের টাইটেল স্পনসর ছিল “সেইলর”, এছাড়াও ডানো, ফ্রেশ, আমা কফি, হালদা ভ্যালি ও কো-স্পন্সর হিসেবে যুক্ত ছিল। মেডিক্যাল পার্টনার হিসেবে মেডিসিন ক্লাব। আর সেচ্ছাসেবক হিসেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাইক্লিং, রানার্স এবং এডভেঞ্চার ক্লাব। ইভেন্টের সার্বিক সহযোগিতায় ছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন। মিডিয়া পার্টনার ছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ম্যারাথনম্যারাথন দৌড়
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

চুঁচুড়ায় তৃণমূল ভবনে উড়ল লাল পতাকা

মে ২৭, ২০২৬

মেসি-সমর্থকদের জন্য এই বিশ্বকাপ বিশেষ: আলভারেজ

মে ২৭, ২০২৬
ছবি: প্রতিনিধি

মিঠামইনে মাছ ধরতে গিয়ে বল্লমের আঘাতে যুবক নিহত

মে ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ময়মনসিংহে ৭২ দিনে হামে ৪১ শিশুর মৃত্যু: আইসিইউ সংকটে বাড়ছে উদ্বেগ

মে ২৭, ২০২৬

ঈদের সকালে চ্যানেল আইয়ে শুভর ‘নীলচক্র’

মে ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT