চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেয়ের পড়াশোনার খরচ জোগাতে খালি পায়ে ম্যারাথন জিতলেন মা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৪৯ অপরাহ্ণ ৩১, আগস্ট ২০২৬
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

মেয়ের পড়াশোনার খরচ জোগাতে শাড়ি পরে খালি পায়ে ম্যারাথনে অংশ নিয়ে জয় পেয়েছেন ভারতের মহারাষ্ট্রের বীড জেলার ৪৭ বছর বয়সী রামাবাই রানভীর। ম্যারাথনে পাওয়া ৩ হাজার রুপি পুরস্কারের অর্থ মেয়ের শিক্ষার পেছনে খরচ করবেন তিনি।

সোমবার ৩১ আগস্ট ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, মহারাষ্ট্রের বীড জেলার আম্বাজোগাইয়ে ভারতীয় শিক্ষা প্রসারক সংস্থার খোলেশ্বর এডুকেশনাল কমপ্লেক্সের অমৃত মহোৎসব উপলক্ষে ‘অমৃত দৌড়’ ম্যারাথনের আয়োজন করা হয়। এতে স্থানীয় অনেক তরুণ-তরুণী অংশ নেন।

ছত্রপতি শিবাজি মহারাজ চত্বর থেকে শুরু হয়ে দৌড়টি ভাগ্যনগর চত্বরে গিয়ে শেষ হয়। রামাবাইও সাধারণ প্রতিযোগী হিসেবে এতে অংশ নেন। তিনি পরেছিলেন সাধারণ শাড়ি ও পায়ে ছিল স্যান্ডেল।

Banglabid

দৌড় শুরুর পর স্যান্ডেল বারবার খুলে যাওয়ায় তার গতি বাধাগ্রস্ত হচ্ছিল। একপর্যায়ে স্যান্ডেল খুলে হাতে নিয়ে খালি পায়েই দৌড় শুরু করেন তিনি। রাস্তার পাথর এবং শাড়ি সামলে দৌড়ানো কঠিন হলেও থামেননি রামাবাই।

দৃঢ় মনোবল নিয়ে দৌড়ে তিনি স্পোর্টস জুতা ও ট্র্যাকস্যুট পরা বেশ কয়েকজন তরুণ প্রতিযোগীকে পেছনে ফেলেন। শেষ পর্যন্ত সবার আগে ফিনিশিং লাইন অতিক্রম করে ম্যারাথনে জয়ী হন।

রামাবাইয়ের এই সাফল্যে দর্শক ও আয়োজকেরা উচ্ছ্বসিত হয়ে তাকে অভিনন্দন জানান। তবে তার কাছে এই জয় আরও বেশি গুরুত্বপূর্ণ মেয়ের পড়াশোনার জন্য।

Reneta

ম্যারাথনে পাওয়া ৩ হাজার রুপি পুরস্কারের অর্থ মেয়ের শিক্ষার খরচে ব্যবহার করবেন বলে জানিয়েছেন রামাবাই। তার এই উদ্যোগ সন্তানের শিক্ষার প্রতি একজন মায়ের দৃঢ় অঙ্গীকারের দৃষ্টান্ত হয়ে উঠেছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পড়াশোনার খরচম্যারাথনশিক্ষা প্রসারক সংস্থা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সংসদ ভবনের সামনে শিক্ষিকা নিহত: তিন আসামির ৫ দিনের রিমান্ড

পরবর্তী

‘এই আসরে হারলেও আসে-যায় না’

পরবর্তী

‘এই আসরে হারলেও আসে-যায় না’

ছবি: সংগৃহীত

বাণিজ্যভিত্তিক মানিলন্ডারিং ঠেকাতে সরকারি-বেসরকারি অংশীদারত্বে কমিটি গঠন

সর্বশেষ

হঠাৎ আল হিলাল ছেড়ে গেলেন বেনজেমা

আগস্ট ৩১, ২০২৬

বিদায়ী চিঠিতে যা লিখলেন মেসি

আগস্ট ৩১, ২০২৬

উজবেকিস্তানের কাছে হার দিয়ে এশিয়ান কাপ বাছাই শুরু বাংলাদেশের

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

সব সরকারি চাকরিজীবী পাবেন মোবাইল ভাতা, প্রতিবন্ধী সন্তান ভাতা

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় তৃতীয় বাংলাদেশের হাফেজ সাদ

আগস্ট ৩১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT